মঞ্চে 'লর্ড অব দ্য ফ্লাইজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনা
মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনা

বিমান দুর্ঘটনায় পড়ে ৬ থেকে ১২ বছর বয়সী একদল ছেলে আটকা পড়েছে প্রশান্ত মহাসাগরের এক নির্জন দ্বীপে। এখন উপায়? বয়সে বড় র‍্যালফ হলো সরদার। তার নেতৃত্বে শুরু হয় নির্জন দ্বীপ থেকে উদ্ধার পাওয়ার অভিযান...

লর্ড অব দ্য ফ্লাইজ বইটি যাদের পড়া আছে, এই কাহিনির সঙ্গে তারা আগেই পরিচিত। সাহিত্যে নোবেল বিজয়ী লেখক উইলিয়াম গোল্ডিংয়ের লেখা উপন্যাসটি অবলম্বনে সম্প্রতি একটি নাটক মঞ্চস্থ হলো স্কলাস্টিকা স্কুলের উত্তরা সিনিয়র শাখায়। ‘স্কলাস্টিকা ড্রামা অ্যান্ড মিউজিক ক্লাব’-এর সদস্যদের অংশগ্রহণে গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী স্কুলের বার্ষিক নাট্যোৎসবে মঞ্চস্থ হয় নাটকটি। নির্দেশনায় ছিলেন কাজী তৌফিকুল ইসলাম।

নাটকটি মঞ্চে উপস্থাপন করতে প্রায় ৩০ দিন মহড়া করতে হয়েছে শিক্ষার্থীদের। এতে অংশ নেয় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। জানা গেল, এটি শিক্ষার্থীদের পাঠক্রমেরই অংশ। ছয় মাস পরপর একটি বাংলা ও একটি ইংরেজি নাটকের মঞ্চায়ন হয়ে থাকে। নাট্যোৎসবের প্রথম দিন প্রধান অতিথি হয়ে এসেছিলেন নাট্যাভিনেতা আবুল হায়াত।