মডার্ন কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চান্দগাঁও এলাকার মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের অভিভাবক সমাবেশ ও প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান স্কুল মিলনায়তনে ৩১ মে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সমীরণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের একাডেমিক পরিচালক মোহাম্মদ তৈয়ব ও সমাজসেবক মোহাম্মদ আবুল হাশেম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ সমীরণ বড়ুয়া। আরও বক্তব্য দেন শিক্ষক সাইফুদ্দিন সাজ্জাদ, শাহাবুদ্দিন, মোস্তফা হোসেন, আয়েশা আক্তার, কোহিনূর আক্তার প্রমুখ। সভা পরিচালনা করেন শিক্ষক মো. ওমর ফারুক। বিজ্ঞপ্তি।