মডেলদের প্রতিযোগিতা
১৫ জুলাই ঢাকার উত্তরায় একটি হোটেলে হয়ে গেল ফ্যাশন হাউস নগরদোলার আয়োজনে মডেল খোঁজার প্রোগ্রাম ‘নগরদোলা মডেল হান্ট ২০১১’-এর গ্র্যান্ড ফিনালে। নগরদোলা মডেল হান্ট ২০১১-এর বিজয়ী মুকুট পরেছেনমৌনি ইসলাম। ১ম রানারআপ হয়েছেন ফরহাদ হোসেন, ২য় রানারআপ হয়েছেন যৌথভাবে সাইফা শিকদার এবং মাহমুদুল হাসান। বিজয়ীকে মুকুট এবং নগদ ৫০ হাজার টাকার চেক তুলে দেন ঢাকা আহ্সানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। শ্যাশে পরিয়ে দেন নগরদোলার আলী আফজাল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আরফিন রুমী ও পড়শী। ১৮০০ আবেদনপত্র থেকে প্রাথমিকভাবে ১০০ জনকে নির্বাচিত করা হয়। সেখান থেকে ধাপে ধাপে সেরা ১২ জন মডেল পতিযোগিতা করেন গ্র্যান্ড ফিনালেতে। চার মাস ধরে পুরো অনুষ্ঠানের নানা ধাপ প্রচার হয়েছে আরটিভিতে।আরও বড় ব্যাপ্তিতে প্রতিবছরই এই অনুষ্ঠান আয়োজন করার ইচ্ছা আছে বলে জানান নগরদোলা কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিল অ্যাক্টিভেশন ইভেন্ট ম্যানেজমেন্ট, মিডিয়া পার্টনার আরটিভি এবং স্টাইল পার্টনার পারসোনা।