মডেলের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোর্ট্রেটের ঝলমলে ফ্যাশন শোতে আলো ছড়ালেন মডেলরা l সৌরভ দাশ
পোর্ট্রেটের ঝলমলে ফ্যাশন শোতে আলো ছড়ালেন মডেলরা l সৌরভ দাশ

অন্ধকার মঞ্চে হঠাৎ জ্বলে উঠল আলো। ভেসে এল গান। র‍্যাম্পে হাজির হলেন একদল মডেল। সবার পরনে বাঙালির

.
.

চিরায়ত পোশাক শাড়ি। এভাবেই নানা পোশাকে বিভিন্ন ফ্যাশন কিউর পাশাপাশি মঞ্চে চলছিল নাচ ও কথামালার আয়োজন। ১৬ মার্চ নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বসেছিল ফ্যাশনের জমকালো এ আসর। ‘পোর্ট্রেট বেস্ট মডেল প্রতিযোগিতা ২০১৫’ শিরোনামের এ আয়োজনে বাছাই করা হয়েছিল চট্টগ্রামের সেরা মডেলদের। বর্ণিল এ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিকবিষয়ক সংগঠন পোর্ট্রেট।
ফ্যাশন কিউর পাশাপাশি মঞ্চে বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী, প্রতিযোগিতার আহ্বায়ক শাকিল আবেদীন ও খালেদ বিন সুমন। প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে উপমা দাশ প্রথম, ইশরাত জাহান দ্বিতীয় ও তাহমিনা আক্তার তৃতীয় স্থান লাভ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা খানম।