মণীন্দ্রলাল চক্রবর্তীর জন্মশতবার্ষিকী উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সেনানী ফিরে দেখা বইয়ের লেখক ও চিকিৎসক মণীন্দ্রলাল চক্রবর্তীর জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে এক সভা সাতকানিয়ার বাজালিয়া ব্রাহ্মণপাড়ায় অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক রুদ্রের সভাপতিত্বে সভায় প্রয়াতের ছেলে রথীন চক্রবর্তীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে সাবেক চেয়ারম্যান মনীর আহমদ চৌধুরীকে চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল দাশকে সদস্যসচিব করে ১০১ সদস্যের মণীন্দ্র লাল চক্রবর্তী জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদ গঠন করা হয়। সভায় ২০ ও ২১ সেপ্টেম্বর দুদিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।