প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় মদ বিক্রির প্রতিবাদ করায় এক ব্যক্তির মাথা ফাটিয়ে দিয়েছে মদ বিক্রেতা ও তাঁর সহযোগীরা। ১৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার বরুমচড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন আহত ব্যক্তি। আনোয়ারা থানা সূত্র জানায়, ১৪ ফেব্রুয়ারি রাতে মদ বিক্রেতা ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেন মোহাম্মদ করিম নামের এক ব্যক্তির। এ ঘটনার পরের দিন আনোয়ারা থানায় মামলা করেন আহত করিম। এতে মদ বিক্রেতা মোহাম্মদ বালা, তার স্ত্রী রুমা আকতার, নুরু ফকির, মোহাম্মদ নিজাম ও শাহজাহানসহ পাঁচজনকে আসামি করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিগগিরই আসামিদের আটক করা হবে।’