মদিনায় রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশিদের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদিনায় বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার নেতারা। আবদুল হামিদ তাঁদের উদ্দেশে বলেন, ‘আমি নিরপেক্ষ ও ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি। সবার জন্যই আমি চিন্তা করি। আপনারা দেশে টাকা পাঠান এবং কলকারখানা স্থাপন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখুন।’ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা ৯ অক্টোবর রাতে মদিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সভাপতি কে এম মাসুদুর রহমান, প্রধান উপদেষ্টা নিয়াজ মোহাম্মদ খান, সহসভাপতি কাওছার আহমেদ, কৃষিবিদ শামীম আবেদীনসহ শাহরিয়ার নুরুদ্দিন মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ ইদ্রিস, মোজাম্মেল হক প্রমুখ।
বাহার উদ্দিন বকুল
জেদ্দা, সৌদি আরব