মধুপূর্ণিমায় শান্তির জন্য প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমি ও রনি সকাল থেকেই মা-বাবার সঙ্গে নন্দনকাননের চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এসেছে বুদ্ধের উদ্দেশে মধু দানের জন্য। শুধু মধুই নয়, মিষ্টান্ন, ফলমূল, পানীয় ও বিভিন্ন দ্রব্য দান করবে। করবে বুদ্ধপূজা। আর বিকেলে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে কামনা করবে বিশ্বশান্তির। অমি ও রনির মতো শত শত নর-নারী বৌদ্ধ বিহারে আসে পূজা দিতে। তাঁদের পদচারণে মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ। উ ৎ সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা গত রোববার উদ্যাপন করেছে মধুপূর্ণিমা। এ উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে সকাল থেকেই প্রাতঃপ্রার্থনা, বুদ্ধপূজা, সীবলীপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, ভিক্ষু সংঘের পিণ্ডদান, সংঘদান, সমবেত প্রার্থনাসহ পূর্ণিমার তা ৎ পর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই উপাসকদের ভিড় দেখা গেছে চট্টগ্রামের বৌদ্ধ বিহারগুলোতে। সকালে নন্দনকাননের চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব-এর আয়োজনে সকালে বুদ্ধপূজা, সীবলীপূজা, শীল গ্রহণসহ ভিক্ষুসংঘকে পিণ্ডদান করা হয়। পূজা উ ৎ সর্গ করেন জিনবোধি ভিক্ষু। ড. জ্ঞানশ্রী মহাথেরের সভাপতিত্বে বিকেলে আয়োজিত ধর্ম সভায় বক্তব্য দেন অজিত রঞ্জন বড়ুয়া, আদর্শ কুমার বড়ুয়া, সনত চৌধুরী, ডা. অশিতী বড়ুয়া প্রমুখ। কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচি ছাড়াও বিহারের বিহারাধ্যক্ষ উপনন্দ থেরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ মন্দিরে আসা শত শত বৌদ্ধ ধর্মাবলম্ব্বী এ সময় পঞ্চশীল, অষ্টশীলসহ শীল গ্রহণ ও বুদ্ধ বন্দনা করেন। বিহারের ভিক্ষুর কাছে শোনেন ধর্মীয় দেশনা। এ বৌদ্ধ বিহারে আসা অসীত বড়ুয়া বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এ দিনটি বিশেষ তা ৎ পর্যপূর্ণ। দানের যে মহিমা, তা এ দিনটি থেকে জানা যায়। দান বৌদ্ধধর্মের ১০ পারমীর প্রথম পারমী। দানের দ্বারা ত্যাগের চেতনা উ ৎ পন্ন হয়। আর বৌদ্ধ ধর্মে ত্যাগই সব সুখের মূল।এ ছাড়া চান্দগাঁও শাক্যমুণি বৌদ্ধ বিহার, দেবপাহাড় পূর্ণাচার বৌদ্ধ বিহারসহ নগরের অন্যান্য বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।