মধুমতি ব্যাংকে ১৪০ জন নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

yfসম্প্রতি মধুমতি ব্যাংকের হেড অফিস ও শাখা অফিসে বিভিন্ন বিভাগে জনবল নিয়োগ হবে বলে ব্যাংকটি তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। বিজ্ঞপ্তিটি www.modhumotibankltd.com/
recruitment এই লিংকেও পাওয়া যাবে। আবেদন করা যাবে ১২ মার্চ পর্যন্ত।
ব্যাংকটির হেড অফিসের বিভাগগুলোর মধ্যে প্রিন্সিপাল, মধুমতি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট বিভাগে (এফভিপি ও ভিপি), মধুমতি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট বিভাগে (ইও, এসইও ও পিও ), হেড লোন রিকভারি বিভাগে (এভিপি ও এফভিপি), সিআরএম বিভাগে (ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি, এফভিপি, ভিপি ও এসভিপি), আরজিএম ডিভিশনে (পিও, এফএভিপি, এভিপি, এফভিপি ও ভিপি), ব্র্যান্ডিং কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং বিভাগে (এসইও, পিও), এসএমই ব্যাংকিং ডিভিশনে (ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি), রিটেইল ব্যাংকিং ডিভিশনে (ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি), এজেন্ট ব্যাংকিং ডিভিশনে (এফও, এও, জেও, অফিসার, এসও, ইও, এসইও), কার্ড ডিভিশনে (এও, এসইও, পিও, এফএভিপি), হিউম্যান রিসোর্স ডিভিশনে (ইও ও এসইও), আইসিটি ডিভিশনে (ইও এসইও, পিও, এফএভিপি, এভিপি, এফভিপি, ভিপি), ক্যাপিটাল মার্কেট বিভাগে (ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি ও এভিপি), ট্রেড সার্ভিসেস ডিভিশনে (ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি, এফভিপি), এনআরবি ডিভিশনে (অফিসার, ইও, এসইও, পিও, এফএভিপি), এএমএল অ্যান্ড সিএফটি বিভাগে (ইও, এসইও, পিও, এফএভিপি, এভিপি), এসটাব্লিশমেন্ট অ্যান্ড কমন সার্ভিসেস ডিভিশনে (ইও, এসইও, পিও, এফএভিপি), ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে (ইও, এসইও, পিও, এফএডিপি), ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেস ডিভিশনে (ইও, এসইও, পিও, এফএভিপি), ব্যাংকিং অপারেশন্স ডিভিশনে (ইও, এসইও, পিও, এফএভিপি), ট্রেজারি ফ্রন্ট অফিস বিভাগে (ইও, এসইও, পিও, এফএডিপি, এভিপি), পলিসি অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনে (ইও, এসইও, পিও, এফএভিপি) এবং বিএসিএইচ অ্যান্ড আরটিজিএস বিভাগে (ইও, এসইও, পিও, এফএভিপি) নিয়োগ হবে। অন্যদিকে, শাখাগুলোতে ব্রাঞ্চ ম্যানেজার বিভাগে (এভিপি, এফভিপি, ভিপি, এসভিপি), ম্যানেজার অপারেশন্স বিভাগে (এসইও, পিও, এফএভিপি, এভিপি, এফভিপি), ক্রেডিট বিভাগে (ইও, এসইও, পিও, এফএভিপি), ট্রেড ফাইন্যান্স বিভাগে (ইও, এসইও, পিও, এফএভিপি), জেনারেল ব্যাংকিং বিভাগে (অফিসার, ইও, এসইও, পিও, এফএভিপি), প্রায়োরিটি ব্যাংকিং বিভাগে (ইও, এসইও, পিও, এফএভিপি) এবং ক্যাশ বিভাগে (অফিসার, এসও, ইও, এসইও) নিয়োগ হবে।

www.modhumotibankltd.com/ recruitment এই লিংক থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। আবেদন করা যাবে ১২ মার্চ পর্যন্ত

এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো ব্যাংকে কর্মরত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফ্রেশারদের আবেদনের প্রয়োজন নেই। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.modhumotibankltd.com/career এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।