মধ্যবর্তী নির্বাচনের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার চার বছর মেয়াদের মাঝামাঝি কংগ্রেসের দুই কক্ষের আসনগুলোর জন্য নির্বাচন হয় বলে একে মধ্যবর্তী নির্বাচন বলে। এ সময় অঙ্গরাজ্যগুলোর গভর্নর পদেও নির্বাচন হয়। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতেই নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ১০০ আসনের সিনেটে এক-তৃতীয়াংশ আসনে ভোটাভুটি হয়। এ বছর সিনেটের ৩৭টি আসন এবং ৩৭টি গভর্নর পদের নির্বাচন হবে।যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মধ্যবর্তী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, এই নির্বাচনের মাধ্যমে বিরোধী দল প্রতিনিধি পরিষদ ও সিনেটে প্রাধান্য প্রতিষ্ঠার সুযোগ পায়। অন্যদিকে ক্ষমতাসীন দলও প্রয়াসী হয় কংগ্রেসে তাদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে। বর্তমানে ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাট দলের নিয়ন্ত্রণে রয়েছে ৫৯টি আসন। আর প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের চেয়ে ৪০টি আসন বেশি রয়েছে তাদের।