মনসা সূর্য তরুণ ক্লাবে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলার মনসা গ্রামের সূর্য তরুণ প্রগতি সংঘের কার্যালয়ে দুষ্কৃতকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ চৌধুরী ও সভাপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর অভিযোগ করেন, ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটায় অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে ক্লাবের গ্রন্থাগারের বইসহ টেলিভিশন আসবাব এবং মূল্যবান কাগজপত্র নষ্ট হয়েছে।ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফয়সাল জানান, ২২ ফেব্রুয়ারি সংগঠনের উদ্যোগে গরিব মেধাবীদের শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে চলমান আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করা হয়। সেই কারণেই অপরাধীচক্র এই হামলা চালিয়েছে। অগ্নিসংযোগের কারণে থানায় একটি ডায়েরিও করা হয় বলে তিনি জানান। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ২৪ ফেব্রুয়ারি এ ঘটনার প্রতিবাদে সভার আয়োজন করা হয়। সভা শেষে বিক্ষোভ মিছিল গ্রাম প্রদক্ষিণ করে।