১৯৬১ সালের ১ জুলাই ইংল্যান্ডের হোভে এক কার দুর্ঘটনায় পড়েন মনসুর আলী খান পতৌদি। তাতে তাঁর ডান চোখ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। সবাইকে ভুল প্রমাণ করে ক্রিকেট মাঠে নেমেছিলেন মনসুর। ৪৬ টেস্টে ৩৪ দশমিক ৯১ গড়ে রান করেছিলেন ২ হাজার ৭৯৩। তাতে সেঞ্চুরি ছিল ৬টি। সর্বোচ্চ অপরাজিত ২০৩। মাত্র ২১ বছর ৭৭ দিন বয়সে ভারত ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ২০০৪ সালের মে মাস পর্যন্ত সেটাই ছিল সবচেয়ে কমবয়সী টেস্ট অধিনায়কের রেকর্ড। তবে সবচেয়ে কমবয়সী ভারতীয় অধিনায়ক হিসেবে মনসুরের সেই রেকর্ড এখনো অক্ষত।তাঁর অধিনায়কত্বেই ভারত প্রথম দেশের বাইরে টেস্ট ম্যাচ ও সিরিজ জেতে, বিপক্ষে ছিল নিউজিল্যান্ড। ১৯৬৮ সালের কথা সেটি।ওই বছরই উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবে সম্মাননা পান তিনি।১৯৬৯ সালে ‘টাইগার্স টেল’ নামের একটি আত্মজীবনী লেখেন পতৌদির শেষ নবাব। ১৯৭৪-৭৫ সালে ভারত ক্রিকেট দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মনসুর। ১৯৬৭ সালে পদ্মশ্রী পদকে ভূষিত হন। উইকিপিডিয়া অবলম্বনে