প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী মনির খান। তাঁর মেয়ে মুস্ফিকা আক্তার। ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে। এবারের দুই প্রজন্মে থাকছে বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় সংগীতশিল্পী...
মনির খান: শাহনাজ রহমতউল্লাহ।
মেয়ে: বাবা মনির খান।
২. একজন আরেকজনকে যা বলতে চান...
মনির খান: মানুষের মতো মানুষ হও।
মেয়ে: বছরে অনন্ত একবার বিদেশ ভ্রমণ করতে চাই।
৩. প্রিয় বাদ্যযন্ত্র...
মনির খান: বেহালা।
মেয়ে: গিটার।
৪. অবসরে যা করতে ভালো লাগে...
মনির খান: নিজের গান শোনা।
মেয়ে: টিভি দেখা ও গেম খেলা।
৫. যে চলচ্চিত্র মনে দাগ কেটেছে...
মনির খান: শিল্পী।
মেয়ে: রা ওয়ান।
৬. যার অভিনয় ভালো লাগে…
মনির খান: রঞ্জিত মল্লিক।
মেয়ে: ক্যাটরিনা কাইফ।
৭. যা শুনতে ভালো লাগে...
মনির খান: নিজের গাওয়া গানের প্রশংসা।
মেয়ে: পরীক্ষার ফল ভালো হয়েছে।
সাক্ষাৎকার: এস এম নজিবুল্লাহ চৌধুরী