মনিরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের চিত্রকলাকে বিশ্ব পরিমণ্ডলে পরিচিত করে তুলতে যে কজন শিল্পী বিশেষ ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে শিল্পী মনিরুল ইসলাম অন্যতম। স্পেনে বসবাসরত এই শিল্পী দেশে একুশে পদক পাওয়ার পাশাপাশি ১৯৯৭ সালে পেয়েছিলেন স্পেনের রাষ্ট্রীয় পদক। এবার পেলেন সে দেশের আরেক গুরুত্বপূর্ণ সম্মাননা ‘দি অর্ডার অব কুইন ইসাবেলা’। এবারের সময়ের তারকা—আমার আঁকা প্রথম ছবি—: কিশোরগঞ্জে স্কুলে পড়ার সময় ঈদে স্কুল সাজাতাম আমরা। তখন ফুল, পাতা, গ্রামের দৃশ্য আঁকতাম। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের ছবিও দেখে দেখে এঁকে ফেলতাম।প্রথম যার কাছে ছবি আঁকা শিখেছিলাম—: বিশেষ কারও কাছে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে ছবি আঁকা শেখা হয়নি কখনো।ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম—: ছবি আঁকতে ভালো লাগত। তখন থেকেই বুঝে নিয়েছিলাম, ভবিষ্যতে ছবিই আঁকব।আমার প্রথম প্রদর্শনী—: চারুকলায় পড়ার সময় অনেকগুলো যৌথ প্রদর্শনী হয়েছিল। আমার একক চিত্র প্রদর্শনী চাঁদপুর পাবলিক লাইব্রেরিতে। সালটা ঠিক মনে পড়ছে না। প্রিয় রং, প্রিয় ঋতু—: আলাদাভাবে বিশেষ কোনো রঙের কথা বলা যায় না। কারণ, যখন যে ছবিটি আমি আঁকি, তাতে যে রংগুলো ব্যবহার করি তা-ই আমার প্রিয়। প্রিয় ঋতু অবশ্যই বসন্ত।যে স্বপ্নটা দেখতে ভালোবাসি—: ছবি নিয়ে চিন্তা করি সব সময়। তাই স্বপ্নের মধ্যে পরবর্তী ছবির একটা খসড়ার দেখা পেতে ভালো লাগে।বাংলাদেশ ও স্পেনের বৃষ্টির মধ্যে যেটা বেশি উপভোগ করি—: স্পেনে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। বাংলাদেশেও অনেক বর্ষা কেটেছে আমার। ছেলেবেলায় টিনের চালের ওপর, কচুপাতার ওপর বৃষ্টি পড়তে দেখেছি। স্মৃতিতে থাকা বাংলাদেশের সেই বৃষ্টিটাই প্রিয়।প্রথম স্কুল পালানো—: প্রথম স্কুল পালিয়েছিলাম ক্লাস সেভেনে থাকতে। তখন কিশোরগঞ্জ মাইনর স্কুলে পড়ি। যে ছবি এখনো আঁকা হয়নি—: ছবি আঁকায় শেষ বলে কিছু নেই। তাই এখনো মনে হয় কিছুই আঁকা হয়নি। সবকিছুই আঁকা বাকি।এখন যা আঁকছি— : আমার মা এখন অসুস্থ, হাসপাতালে শুয়ে আছেন। তারই পোর্ট্রেট করছি।ছবি আঁকার প্রিয় মাধ্যম—: এচিং। তবে যেকোনো মাধ্যমে ছবি আঁকতে পারাটাই আনন্দের।আমার আঁকা প্রিয় ছবি—: নিজের সব সৃষ্টিই আসলে প্রিয়।প্রিয় শিল্পী—: পাবলো পিকাসোর কথা আলাদাভাবে বলতেই হয়। এতটা বৈচিত্র্যপূর্ণ কাজ তিনি করে গেছেন, চিন্তা করলেই অবাক হই।অবসরের সঙ্গী—: নিজের হাতে রান্না করি অবসরে, বন্ধুদের খাওয়াতে ভালো লাগে। এ ছাড়া সিনেমা দেখি, গান শুনি সব ধরনের।বাংলাদেশ ও স্পেনের প্রিয় দুটি জায়গা—: বাংলাদেশের চাঁদপুর, স্পেনের আন্দালুসিয়া।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি—: কলম, নোটবই আর সিগারেটের বাক্স।নিজের সম্পর্কে দুটি অপ্রকাশিত তথ্য—: আমি কখনোই সকাল ছয়টা-সাতটার আগে ঘুমাতে যাই না। আর নারী আমার জীবনে বিরাট এক প্রেরণা। আমার প্রিয় রান্না— : স্প্যানিশ পাইয়া। চিংড়ি, মুরগি, সবজি, টমেটো, জাফরান আর ভারজিন অলিভ অয়েল দিয়ে রান্না করা হয় এই খাবারটি। অনেকটা বিরিয়ানির মতো।দেশের মাটিতে নেমে সবার আগে যে কাজটি করি—: সবার আগে মায়ের কাছে যাই। সাক্ষাত্কার: ফজলে রাব্বি