মনে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পরিচিত কোনো চিকিৎসকের ফোন নম্বর রাখুন সঙ্গে। ব্যবহূত ডায়াপার, টিস্যু, ফলের খোসা ইত্যাদি ফেলার জন্য কয়েকটি ব্যাগ রাখুন সঙ্গে। আজকাল বাচ্চাকে গায়ের সঙ্গে ঝুলিয়ে বহন করার জন্য যে থলেজাতীয় বেবি ক্যারিয়ার বা স্লিং পাওয়া যায়, সম্ভব হলে তা একটা নিয়ে নিন সঙ্গে। এতে ভ্রমণকালে আপনার হাতগুলো ব্যাগবহনের জন্য ফাঁকা থাকবে, আর শিশুও থাকবে নিরাপদ। বাজারে ভেজা বা ওয়েট টিস্যু জাতীয় অনেক কিছু পাওয়া যায়, যা ডায়াপার পাল্টানোর পর বাচ্চাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করলে যাত্রাপথে ঝক্কি-ঝামেলা অনেক কমে যাবে।