মনে হয় তারুণ্যের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মইনুদ্দিন আহমদ
মইনুদ্দিন আহমদ

নিজের শহর সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, সেদিন শুনে কী যে ভালো লেগেছে। আর আমাদের সিলেটের স্টেডিয়াম আমার চোখে সেরা স্টেডিয়াম। এই স্টেডিয়ামের যে দিকটা আমাকে আকর্ষণ করে তা হলো সবুজ গ্যালারি। পাহাড় কেটে এই গ্যালারি তৈরি করা হয়েছে। ইট-পাথরের কৃত্রিমতা নেই। সবুজ গ্যালারিতে বসার পরপরই মনটা প্রকৃতির সংস্পর্শে সতেজ হয়ে ওঠে। মাঠে চলে বাংলাদেশের সেরা তরুণদের খেলা। মনে হয় তারুণ্যের উৎসব। এখানে বসে বেশ কয়েকটি ক্রিকেট ম্যাচ দেখেছি। স্টেডিয়ামে সব বয়সের মানুষের মিলনমেলা হয়। বাংলাদেশ জিতবে, সবার চাওয়া থাকে একটাই। সব হিংসা-প্রতিহিংসার ঊর্ধ্বে থাকে সবাই। একজনের সুবিধা-অসুবিধা আরেকজন বোঝে। এটি খুব ভালো লাগে।

আইনজীবী, সিলেট