মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যাতথাকথিত সুন্দরী না হওয়ার কারণে পরিবার ও সমাজের প্রতি ঘৃণা তৈরি হচ্ছেযখন পড়তে বসি, তখন আমার মাথায় বিভিন্ন ধরনের ভাবনা আসে। যে কারণে আমি মনোযোগ দিয়ে পড়তে পারি না। বিভিন্ন ধরনের ভাবনা আমার পড়াশোনার অনেক ক্ষতি করছে। যদিও আমি এইচএসসি পরীক্ষায় এ+ আশা করি। সুস্মিতা পরামর্শ ভাবনাগুলো ইতিবাচক, নাকি নেতিবাচক, তা লেখা প্রয়োজন ছিল। সাধারণত অতীতের নেতিবাচক বিষয়গুলো নিয়ে ভাবলে আমরা বিষণ্নতায় ভুগি। ভবিষ্যতে নেতিবাচক কী কী ঘটতে পারে, তা নিয়ে বেশি ভাবলে আমরা দুশ্চিন্তায় ভুগতে থাকি। এই বয়সে দিবাস্বপ্ন বা ফ্যান্টাসির জগতে বিচরণ করা খুব স্বাভাবিক। চেষ্টা করো অতীত বা ভবিষ্যতের বিষয়গুলো যতটা সম্ভব মন থেকে সরিয়ে নিজেকে বর্তমানে ধরে রাখতে। বেশির ভাগ সময় অতিরিক্ত আবেগজড়িত বিষয়গুলোই আমাদের মনকে বিপর্যস্ত করে তোলে। তোমার যুক্তিবাদী মন দিয়ে আবেগের মনকে বুঝিয়ে বলবে যে অন্তত পড়ার সময় ‘তুমি এই চিন্তাগুলো করবে না’। তবে এই চিন্তাভাবনাগুলো যদি অনিয়ন্ত্রিতভাবে তোমাকে সব সময় ভাসিয়ে নিয়ে যায়, তাহলে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রয়োজন হবে।সমস্যাআমি একটি সরকারি ব্যাংকের প্রথম শ্রেণীর কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হিসেবেও খুব ভালো ছিলাম। একজন নারী হিসেবে সাংসারিক বিভিন্ন গুণের সমাহার আমার মধ্যে আছে বলে আমি মনে করি। কর্মক্ষেত্রে প্রায় সবাই আমার ব্যবহার ও কাজের প্রশংসা করেন। কিন্তু জ্ঞান হওয়ার পর থেকেই আমার মা ও দুই ভাইয়ের কাছে কখনো মত প্রকাশের অধিকার পাইনি। আপন মা হওয়া সত্ত্বেও আমার মা আমার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে আসছেন। তিনি সর্বদাই আমার ভীতির উৎস। অতি অল্প বয়স থেকে আমি সাংসারিক কাজে পরিবারের সবাইকে সাধ্যমতো সাহায্য করে আসছি। অথচ আমি মেয়ে বলে আমার মা ও দুই ভাই পদে পদে আমার দোষ খুঁজে বেড়ান। শিশুকালে তুচ্ছ ঘটনায় তাঁদের প্রচণ্ড ধমক ও মার খেয়েছি। আমার বাবা অত্যন্ত নিরীহ ধরনের শান্তিপ্রিয় মানুষ। তিনি সর্বদাই এই বিষয়গুলোতে নীরব ভূমিকা পালন করে এসেছেন। এখন চাকরির সুবাদে আমি স্বাবলম্বী হওয়ার পর মন প্রায়ই বিদ্রোহ করে ওঠে। আমি এখনো অবিবাহিত। তথাকথিত সুন্দরী না হওয়ার কারণে পরিবার ও সমাজের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে। লায়লা, ঢাকাপরামর্শ মেয়েরা অনেক প্রতিকূলতার মধ্যেও নিজেদের মানসিক স্থিতিশীলতা অক্ষুণ্ন রেখে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে। এটা তুমি সম্পূর্ণভাবে প্রমাণ করেছ। তোমার মা যে তোমার চেয়ে ভাইদের বেশি গুরুত্ব দিচ্ছেন, এটি আমাদের সমাজের একটি নিষ্ঠুর বাস্তবতা। তুমি পেছনের ঘটনাগুলো যতটা সম্ভব মন থেকে সরিয়ে রেখে আগামী দিনগুলোর জন্য নিজেকে তৈরি করো। কর্মক্ষেত্রে তুমি যে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছ, সেটি ধরে রাখো। আমাদের সমাজে মেয়েদের বিয়ে এবং সন্তানের জন্ম দেওয়ার ওপর অতিরিক্ত গুরুত্বারোপ করা হয়। তবে এটিই তো জীবনের সবকিছু নয়। আমাদের সবারই উচিত জীবনের একটি অর্থ খোঁজার প্রচেষ্টা করা। তুমি ভাবতে চেষ্টা করো, আগামী পাঁচ বছর বা ১০ বছর পর তোমার পেশাগত ও সামাজিক জীবনে নিজেকে কোথায় দেখতে চাও। সামাজিক দায়িত্ববোধ থেকে তুমি কোনো কাজ করতে চাইলে তার একটি পরিকল্পনা এখন থেকেই করতে শুরু করো। বৈবাহিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে বেশি দুশ্চিন্তা না করে নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যরক্ষায় মনোযোগী হও।