মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহতাব খানমঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যাআমার অনেক বন্ধুবান্ধব আছে। কিন্তু কিছুদিন কারও সঙ্গে দেখা না হলেই আমি তাদের আর নাম মনে করতে পারি না। মনে করতে পারি না, সে কে? কিন্তু তারা আমাকে ঠিক চিনতে পারে। অনেক সময় না চিনেও চেনার অভিনয় করে কথাবার্তা বলি। এই কারণে অনেকে হয়তো বা মনে করে আমি খুব অহংকারী। আবির মুন্সী, বিরামপুর, দিনাজপুর।পরামর্শআমার মনে হচ্ছে, তুমি এই বয়সেই অনেক বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করে ফেলেছ। চলার পথে আমাদের সঙ্গে মানুষের পরিচয় হবে ঠিকই, তবে তারা সবাই কিন্তু আমাদের জীবনে একই রকম গুরুত্ব বহন করে না। আমাদের পরিচিত মানুষগুলোকে আমরা একটি বৃত্তের বিভিন্ন স্তরে সাজিয়ে রাখতে পারি। সবচেয়ে ভেতরের বৃত্তে আমরা শুধু সেই মানুষগুলোকে রাখব, যারা আমাদের মনের খুব কাছের এবং যারা সত্যিই শুভাকাঙ্ক্ষী। বৃত্তের বাইরের দিকের যাঁরা থাকবেন, তাঁদের নাম মনে না থাকলেও আমরা এতটা চিন্তিত হব না। তাঁদের সঙ্গে হঠাৎ কোথাও দেখা হলে যদি আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে তাঁদের কাছে ক্ষমা চেয়ে বলি যে ‘আমার স্মৃতিশক্তি এখন আমাকে একটু কম সহায়তা করছে। তোমাকে আমার বেশ পরিচিত লাগছে, যদি দয়া করে তোমার নামটি বলো তাহলে আমার খুব উপকার হয়।’ তোমার চোখে-মুখে আন্তরিকতার অভিব্যক্তি থাকলে আশা করি তোমাকে কেউ অহংকারী ভাববে না। আমাদের সাধারণত মানসিক চাপ একটু বেড়ে গেলেও ভুলে যাওয়ার ব্যাপারটি খুব ঘটে। তুমি বর্তমানে মনের দিক থেকে কেমন আছ, সেটিও বোঝার চেষ্টা করো। সমস্যাকিছুদিন আগে আমি খুব বিষণ্নতায় ভুগতাম। নিজেকে বড় একা লাগত। আমার এক বন্ধুর মাধ্যমে তখন একটা মেয়ের সঙ্গে পরিচয় ঘটে। তার সঙ্গে আমার মাঝেমধ্যে দেখা হতো এবং ফোনে নিয়মিত কথা হতো। এরপর আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক হয়। সে আমার প্রতি খুবই আবেগপ্রবণ হয়ে যায় এবং আমিও তার আবেগে সাড়া দিই। কিন্তু এখন আমার কেন জানি মনে হয়, তাকে মন থেকে আজও ভালোবাসতে পারিনি। ওর প্রতি আমার কোনো দুর্বলতা নেই। এখন আমার মনে হচ্ছে, এ সম্পর্কটা আর চালিয়ে যাওয়া উচিত হবে না। আবার সামনে মেয়েটির এসএসসি পরীক্ষা। আমি যদি আমার মনের কথাগুলো তাকে জানিয়ে দিই, তাহলে সেটা তার পড়াশোনার ওপর ব্যাপক প্রভাব ফেলবে। আপনরাজশাহী পরামর্শ নিজের বিষণ্নতা ও একাকিত্ব কাটানোর জন্য যদি তুমি মেয়েটির সঙ্গে কথা বলে থাকো, তাহলে সেটি একটি বড় ভুল। এটি খুব স্বার্থপর আচরণও। কারণ আমরা আমাদের হতাশা, বিষণ্নতা, অসহায়ত্ব কমানোর জন্য অন্য একটি মানুষকে ব্যবহার করতে পারি না। বিশেষ করে, সেই মানুষটি যদি বিপরীত লিঙ্গের কেউ হয়। তুমি গভীর ‘সম্পর্ক’ বলতে কী বোঝ এবং সেটি তোমার নিজের কাছেই স্পষ্ট কি না, তা ভালো করে ভেবে দেখবে। যখন কোনো সম্পর্কের সংজ্ঞা থাকে না, তখনই কথাবার্তায় সীমারেখাটি লঙ্ঘিত হয়। তুমি প্রাপ্ত বয়সে পৌঁছে গেছ, কিন্তু মেয়েটি এখনো বয়ঃসন্ধিতে আছে বলে তার মধ্যে প্রচুর আবেগ কাজ করছে। যদি তোমার অনুভূতি ওর চেয়ে ভিন্ন হয়, তাহলে ওকে তো অবশ্যই সততা ও আন্তরিকতার সঙ্গে তুমি তোমার দিকটা বুঝিয়ে বলবে। তবে পরীক্ষার মধ্যে না বললে ভালো হয়।তোমার মধ্যে যে বিষণ্নতা বা একাকিত্ববোধ রয়েছে, সেটির জন্য তোমাকেই চেষ্টা করতে হবে। সুস্থ বিনোদনমূলক কাজ, শরীরচর্চা, যোগব্যায়াম, বন্ধুদের সঙ্গে সময় কাটানো—এসব কিছুর মাধ্যমে তুমি এসব নেতিবাচক আচরণ থেকে বেরিয়ে আসতে পারো। নিজের কাছে প্রতিজ্ঞা করো ভবিষ্যতে শুধু নিজের প্রয়োজনে তুমি একটি অল্প বয়সের মেয়েকে কখনো এ ধরনের স্বপ্ন দেখাবে না।