মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহতাব খানমঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যাএকটি মুঠোফোন নম্বর আমার জীবনটাকে অন্য রকম করে দিয়েছে। খেয়ালের বশে এক বন্ধুর কাছ থেকে নম্বরটা নিয়েছিলাম। এরপর ফোনে তার সঙ্গে কথা। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন তার সঙ্গে দেখাও করি। সেই থেকেই ওলট-পালট হয়ে গেল সব। প্রথম দেখাতেই মেয়েটি আমাকে এতটাই কাছে টেনে নিয়েছিল যে, আমি তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। এখন তার মুঠোফোন প্রায় সময়ই বন্ধ থাকে, কখনো বা ব্যস্ত থাকে ঘণ্টার পর ঘণ্টা। তখন খুবই কষ্ট পাই। কাজেও মন বসাতে পারছি না। যখন তাকে ফোনে না পাই মনে হয়, একটি সিগারেট খেলে ভালো লাগবে, কিন্তু খাওয়ার পর বুঝতে পারি এটা ঠিক হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।পরামর্শমনে হচ্ছে, মেয়েটি অন্যদের সঙ্গেও দীর্ঘ সময় ধরে কথা বলে। সে কারণেই তুমি তার সঙ্গে সব সময় যোগাযোগ করতে পারছ না। তবে এখন একেবারেই কথা বন্ধ রয়েছে নাকি মাঝে মাঝে কথা বলতে পারছ, তা জানাওনি। যদি কখনো কথা বলার সুযোগ হয় তাহলে তার প্রতি শ্রদ্ধা রেখে ভালোভাবে বন্ধুর মতো জানতে চেষ্টা করো, সে তোমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় কি না। যদি তার এ ব্যাপারে সত্যিই আর আগ্রহ না থাকে তাহলে, তো এ সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। তোমাদের পারস্পরিক বোঝাপড়া আর বিশ্বাসের সম্পর্কও তেমন করে গড়ে ওঠেনি। ওকে খুব ভালোভাবে চেনারও সুযোগ তোমার হয়নি। তার পরও একটি ভালো লাগার অনুভূতি থেকেই তুমি হয়তো বা কল্পনায় ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছ, আর সেই কারণেই ওকে অনেকখানি জায়গা দিয়ে ফেলেছ তোমার মনে। এ মুহূর্তে তুমি কিছুটা মোহগ্রস্ত অবস্থায় রয়েছ বলে মনে হচ্ছে। মেয়েটির সঙ্গে পরিচয়ের আগে তোমার জীবন ভালোই কাটছিল বলে জানিয়েছ। চেষ্টা করে দেখো, আবার সেভাবে ভালো থাকা যায় কি না। তোমার বন্ধুবান্ধব যদি থাকে তাহলে তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখো। নিজের সময়গুলো সুস্থ বিনোদনমূলক কাজে লাগাও।