মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যাআমি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিলেও অল্পের জন্য সুযোগ হয়নি। এখন আমাকে নানা কটু কথা শুনতে হচ্ছে সবার কাছ থেকে। আমি বিশ্বাস করি, ঢাকা মেডিকেল কলেজই আমার জীবনের সবকিছু। এ ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো সাধ নেই। আমার মনে সারাক্ষণই ভয় ঢুকে থাকে, অশান্তি লাগে। নিজের ওপর সব বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমি কঠোর পরিশ্রম করতে চাই অথচ নানা নেতিবাচক ভাবনা মাথার মধ্যে সব সময় ঘুরপাক খায়। আমি কারও সঙ্গে মিশতে চাই না বা কথা বলতে চাই না। কারণ, পড়াশোনার ব্যাপারে সবাই আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার কাছে ডিএমসিতে ভর্তি হওয়া কেন যেন অসম্ভব মনে হয়। যারা ভর্তি হতে পেরেছে, তাদের কি কোনো অলৌকিক ক্ষমতা আছে? সারাক্ষণই মনে হয়, কোথায় যেন ভুল হচ্ছে আমার। এত অস্থির মন নিয়ে কি পড়াশোনা হয়? পড়তে বসলেই রাজ্যের দুর্ভাবনা এসে ভিড় করে। আমি জানি, একমাত্র ডিএমসিই আমাকে সব কষ্ট আর যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে। ভীষণ উচ্চাকাঙ্ক্ষী আর স্বপ্নবান মেয়ে আমি। এত তুমুল প্রতিযোগিতায় টিকে থেকে আমার জীবনের একমাত্র আরাধ্যকে পেতে কী করতে পারি আমি?লিটা, রাজশাহীপরামর্শ: বুঝতে পারছি না, তোমার মধ্যে কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার লক্ষ্যটি অন্য কেউ তৈরি করেছে, নাকি এটি তোমার নিজেরই ভাবনা। এ ধরনের ভাবনা বা দৃষ্টিভঙ্গিকে বলা হয় ‘টানেল ভিশন’। অর্থা ৎ তুমি শিক্ষাজীবনের অসংখ্য সুযোগ এবং সম্ভাবনাকে বাতিল করে দিয়ে কেবল একটি জায়গাকেই দৃষ্টিগোচর করে তুলছ। আর সে কারণেই দুশ্চিন্তা, বিভ্রান্তি, হতাশা, অস্থিরতার হাত থেকে মুক্তি পাচ্ছ না। তুমি আজ থেকে ১০ বা ১৫ বছর পর নিজেকে একজন সফল চিকি ৎসক নাকি ডিএমসি গ্র্যাজুয়েট হিসেবে দেখতে চাইছ, সেটি ভেবে দেখ। যদি একজন ভালো চিকি ৎসক হিসেবে নিজেকে তৈরি করতে চাও, তাহলে তো যেকোনো মেডিকেল কলেজ থেকে পড়া শেষ করতে পার। আমি যত দূর জানি, মেডিকেলের পড়াশোনাটা এমন যে গ্র্যাজুয়েশনের পর সত্যিকারের শিক্ষাগ্রহণের পর্যায় শুরু হয়। এবং এটি একটি জীবনব্যাপী শিক্ষা। পরবর্তী সময়ে যারা যত বেশি শ্রম, অধ্যবসায় ও সততা ধরে রাখতে পারে, তারাই সফলকাম হয়। একজন দক্ষ, স ৎ ও অমায়িক চিকি ৎসক সবার কাছ থেকেই শ্রদ্ধা পায় এবং তখন কারও মনে এ প্রশ্নটি কাজ করে না যে এই শ্রদ্ধাভাজন ব্যক্তিটি কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছে। কাজেই ডিএমসিকে তোমার একমাত্র আরাধ্য না করে দৃষ্টিকে প্রসারিত কর। আরও ভালো হয় যদি নিজের আগ্রহের জায়গাগুলো অনুসন্ধান করে অন্য বিষয়ে পড়ার কথাও চিন্তা কর। আমাদের আশপাশেই অনেক মানুষ রয়েছেন, যাঁরা খুব নামকরা প্রতিষ্ঠানে লেখাপড়া না করেও জীবনে প্রতিষ্ঠিত এবং সম্মানিত হয়েছেন। তোমার বর্তমান মানসিক অবস্থা কঠিন প্রতিযোগিতামূলক পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য মোটেও সহায়ক নয়। নেতিবাচক চিন্তাধারা, অস্থিরতা, ভয় ও বিষণ্নতা থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে। তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে গিয়ে জানতে চেষ্টা কর, সেখানে কেউ তোমাকে সাহায্য করতে পারেন কি না। যদি সেটি সম্ভব না হয়, তবে ঢাকায় এসে তোমাকে এই সহায়তা গ্রহণ করতে হবে।সমস্যাআমি অনেক পরিবারে দেখেছি, ভাই ও বোন সমান আদর-মমতা পায়। কিন্তু আমাদের পরিবারে বোনই সবকিছুর দাবিদার। আমার বোন কোনো ক্ষতি করলে সেটা সহজভাবে দেখা হয় আর আমি ওর কম কিছু করলেও গালিগালাজ শুরু হয়ে যায়। আমি চাই না বোনকে বাদ দিয়ে আমাকে দিক। দিন দিন আমার আচরণ খারাপ হয়ে যাচ্ছে। আমার শারীরিক কিছু সমস্যা দেখা দিয়েছে। সেটা নিয়ে কারও সঙ্গে কথা বলতে পারি না। সবাই আমাকে তিরস্কার করে।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তোমার বয়স কত সেটা জানালে ভালো হতো। বুঝতে পারতাম তোমার শারীরিক সমস্যাগুলো বয়ঃসন্ধির কারণে হচ্ছে কি না। তুমি বিশ্বাস করো এবং যার ওপর আস্থা আছে, এমন কোনো বড় ভাইয়ের সঙ্গে শারীরিক উপসর্গগুলো নিয়ে আলোচনা করে সাহায্য চাইতে পারো। বোনের চেয়ে তোমাকে কম আদর-স্নেহ করা হচ্ছে, সেটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক। তবে আমাদের সমাজে বেশির ভাগ পরিবারেই দেখা যায় ছেলেসন্তানকে বাবা-মা একটু বেশি প্রাধান্য দিচ্ছেন। অভিভাবকদের পক্ষ থেকে ছেলে বা মেয়ে কাউকেই আলাদা করে দেখাটা মোটেও কাঙ্ক্ষিত নয়। এতে সন্তানের বিকাশ ব্যাহত হয়। চিঠি পড়ে মনে হলো, তোমার বয়স খুব বেশি নয়। এই বয়সেই তুমি যে বুঝতে পেরেছ অভিভাবকদের বৈষম্যমূলক আচরণ এবং তোমার আচরণেও প্রভাব ফেলেছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। তুমি বুঝতে চেষ্টা করো, তাঁরা যখন দুর্ব্যবহারগুলো করছেন তখন কী করে নিজের আবেগগুলো নিয়ন্ত্রণে রাখা যায়। অনেক সময় দেখা যায়, ছেলেসন্তানের কাছে বাবা-মা একটু বেশি প্রত্যাশা করেন। কারণ, তারা নিজের পায়ে না দাঁড়াতে পারলে পরবর্তী সময়ে খুব অসুবিধায় পড়ে। এ ছাড়া বাবা-মা মনে করতে পারেন, ছেলের কাছেই তাঁরা বৃদ্ধ বয়সে থাকবেন বলে তাকে অবশ্যই বেশি পড়ালেখা করে প্রতিষ্ঠিত হতে হবে। তুমি নীরবে কষ্টগুলো সহ্য করো না। তাঁদের রাগ কমে যাওয়ার পর তাঁদের প্রতি সম্মান রেখেই বলতে চেষ্টা কর তাঁদের এই আচরণগুলো তোমার তোমাকে কতটা পীড়া দিচ্ছে।