মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমার স্বামী খুবই ধূর্ত। বাড়িতে মেহমান এলে বা আমি কোথাও বেড়াতে গেলে, সে আমার সঙ্গে ভালো আচরণ করে। আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়। এ ছাড়া অনেক সময় কথা বলে না। আমি বা বাচ্চারা অসুস্থ হলে কোনো পাত্তাই দেয় না। বিয়ের পর থেকে তার আচরণ দেখে আমার মাথায় মনে হয় যেন আকাশ ভেঙে পড়ে। আমি চরম বিষণ্নতায় দিনাতিপাত করি। প্রতিরাতে ঘুমের বড়ি খেয়ে ঘুমাই। বিয়ের পর থেকেই জন্মবিরতিকরণের কোনো পদ্ধতি নিতে চিকিৎসক আমায় নিষেধ করেন। সেও এ ব্যাপারে একেবারেই উদাসীন। এ পর্যন্ত সে আমার ছয়-সাতবার গর্ভপাত করিয়েছে। কয়েক দিন আগে ঝগড়ার একপর্যায়ে সে আমাকে বলে, আমাকে নাকি ম্যাডাম রুমানার মতো করে দেবে। এ কথা শোনার পর আমি ভয়ে চুপসে যাই। নিরাপত্তার কারণে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাই না। কারণে-অকারণে শুধু ভয় পাই। উচ্চবাচ্য শুনলে, কোনো অপ্রত্যাশিত কিছু দেখলে ভয়ে বুক ধড়ফড় করতে করতে মনে হয় কলিজাটা বের হয়ে আসবে। আমি খুবই অসহায়। নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছে, তা জানতে পারলে ভালো হতো। তোমার পরিবারের সদস্যরা তোমাকে কি মানসিকভাবে সহায়তা দেন? আরও লেখাপড়া বা কাজের দক্ষতা অর্জনের জন্য অর্থনৈতিক সাহায্যও প্রয়োজন হতে পারে। আমাদের দেশের অনেক অভিভাবকই মেয়েদের বেশি লেখাপড়া না করিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চান। এটা তাঁদের খুব বড় অন্যায়। মা-বাবার কোনো অধিকার নেই সন্তানের জীবনকে এভাবে অনিশ্চিত করে তোলার। কোনো কারণে মেয়েসন্তানটির স্বামী যদি ভালো মানুষ না হন, তা হলে মেয়েটির জীবন বিভীষিকাময় হয়ে ওঠে। তুমি সাহস হারিয়ো না। যদি নিরাপত্তাহীনতায় ভোগো, তা হলে নিজের দায়িত্বে কাউকে না জানিয়ে থানায় একটি জিডি করে রাখতে পারো। এ ছাড়া তুমি ঢাকার লালমাটিয়ায় আইন ও সালিশ কেন্দ্রে (ফোন নম্বর: ৮১২৬১৩৭) গিয়ে কাউন্সেলিং-সেবা গ্রহণ করতে পারো। এ সেবা নিলে তোমার মনের শক্তি বাড়বে এবং বুঝতে পারবে, তোমার কোন আচরণগুলোর জন্য স্বামীর সঙ্গে ঝগড়া হচ্ছে। নিজেকে অন্যান্য দিকে ব্যস্ত রাখতে পারলে তোমার আতঙ্ক কিছুটা কমবে। এ ছাড়া প্রতিদিন কিছু শরীরচর্চা করতে পারলে ঘুম ভালো হবে এবং তোমার দুশ্চিন্তা অনেকটা লাঘব হবে। সারাক্ষণ মনে মনে নিজেকে বলবে, তুমি তোমাকেই সব সময় সুরক্ষা করবে। তুমি যেহেতু কোনো অন্যায় করোনি, তাই তোমার কোনো ভয় নেই।সমস্যা: আমি ঢাকার একটি কলেজে পড়ছি। আমার বয়স ২০। শৈশবে, কৈশোরে এবং বড় হয়ে আমি কখনো মঞ্চে কথা বলা কিংবা বিতর্ক করিনি। ফলে বেশি লোকের সামনে গিয়ে সাধারণ কথাবার্তা বলা বা কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় লাগে এবং নার্ভাস হয়ে পড়ি। কখনো কখনো শরীর বেয়ে ঘাম পড়তে থাকে, যে কারণে লজ্জায় নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপন করতে পারি না। আমি সব জায়গায় নির্ভয়ে প্রফুল্ল চিত্তে, গভীর আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করতে চাই। উল্লেখ্য, আমি ভীষণ লাজুক, আত্মকেন্দ্রিক। কথা বলতে মাঝেমধ্যে আটকে যাই (তোতলামি), তবে তা গুরুতর নয়। কীভাবে মঞ্চভীতি, ভয় এবং জড়তা কাটিয়ে উঠতে পারি? কোনো প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারি কি?নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা। পরামর্শ: মনে হচ্ছে মা-বাবার শাসনকে তুমি একসময় ভয় পেয়েছ। সেই কারণে সম্পূর্ণ মনের বিরুদ্ধে পড়াশোনা করে যাচ্ছ। কিন্তু এই পর্যায়ে এসে আর পারছ না। পড়ালেখাকে তুমি কখনো ভালোবাসতে পারোনি বলে আগ্রহ ও মোটিভেশন তৈরি হয়নি। তার ওপর সামাজিক উদ্বিগ্নতা থাকায় তোমার একটি সামাজিক পরিমণ্ডল তৈরি হয়নি বলে জীবনটা খুব বৈচিত্র্যহীন ও অর্থহীন মনে হচ্ছে। মেয়েদের আলাদা হিসেবে না দেখে তোমার মতোই আরেকটি মানুষ হিসেবে দেখলে খুব ভালো হয়। দেখো না চেষ্টা করে, প্রতি সপ্তাহে দু-একজন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায় কি না। যদি সেটা সম্ভব হয়, তা হলে মনে মনে বলবে, তোমার পক্ষে সফল হওয়া খুব কঠিন নয়। শারীরিক দুর্বলতা কমানোর জন্য তুমি চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন খেতে করতে পারো। এ ছাড়া হালকা শরীরচর্চা করলেও উপকার পাবে। কিছু কিছু যোগব্যায়ামের সাহায্যে পিঠের ব্যথাও কমানো সম্ভব। যোগব্যায়ামের বই অথবা সিডির সহায়তা নিতে পারো। তুমি যে একবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছ, তার যথেষ্ট কারণ রয়েছে। নিজেকে সাহস আর শক্তি দিতে পারলে তুমি জীবনের লক্ষ্য অর্জন করতে পারবে—এই বিশ্বাস ধরে রাখো।