মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার স্পর্শ
ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম একজন আসবে আমার জীবনে। তার হাতের স্পর্শ এসে পড়বে আমার হাতে। কিন্তু খুঁজে পাইনি এমন কাউকে। অবশেষে এলে তুমি। রঙিন এক ভুবনের প্রত্যাশায় সব আবেগময়ী ভালোবাসা তোমার অজান্তে তোমাকে দিলাম। তোমার সঙ্গে সব সময় চলা হতো। কিন্তু কিছুই বলা হতো না। যখন তোমাকে বললাম মনের লুকানো কথা, তোমার ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য হাত বাড়িয়ে দিলাম। সে হাতে তুমি রাখোনি হাত। তোমার হাতের ওপরে যে পড়েছে অন্য কারও হাত। তারপরও তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল এ মন।
ইয়াকুব আল মাহমুদ
নোয়াখালী।

কুটুস পাখি
অনার্স প্রথম বর্ষ থেকেই আমাদের সম্পর্কটা বন্ধুর মতো। তাই কখনো বন্ধুর চেয়ে একটুখানি বেশি আমি ভাবলেও তোমাকে সরাসরি বুঝতে দিইনি। তারপরও তোমার মতো ট্যালেন্ট মেয়ের কাছে ধরা খেয়ে গেছি। আর সেই থেকে আমাকে মোটামুটি এড়িয়ে চলতে শুরু করলে তুমি। তোমার চেহারা দেখার সুযোগ হয়নি কখনো। জানি, আর হবেও না। তুমি জানো, আমি তোমাকে কতটা ভালোবাসি! বুঝেও যদি না বোঝো, তবে আমার কী করার আছে? তোমাকে আমি কুটুস পাখি বলে ডাকি! তা-ও জানো। তুমিও গোপনে ভালোবাসো কি না, জানি না।
‘কুটুস পাখি, আমার সঙ্গে উড়বে কি
বাকিটা পথ?’
রায়হান মুশফিক, বি এল কলেজ, খুলনা।

কী দোষ ছিল আমার
২০১৩ সালে ৩০ তারিখে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়েটাকে ভালো লাগে, ভালোবেসে ফেলি। মেয়েটাও আমাকে ভালোবাসতো। এভাবে ২০১৬ সালের জুন মাসের ২৯ তারিখ পর্যন্ত চলে আমাদের প্রেম। পরের দিন ৩০ তারিখে আমাদের ঝগড়া হয়। এক মাস পর সে আমাকে বলল, আমার সঙ্গে সে আর নেই। সে হয়তো-বা আমার থেকে ভালো কাউকে পেয়েছে তাই আমাকে ফেলে চলে গেল। তার কাছে প্রশ্ন আমার একটাই, কী দোষ ছিল আমার?
জেএস
মানিকগঞ্জ।

তুই ভালো আছিস?
জানি, তুই ভালো আছিস। অনেক ভালোবাসি তোকে। শতবার-সহস্রবার বলেছি আমি ভালোবাসি তোকে। কিন্তু তুই? আমাকে ভালো না বাসার কারণ কী? আমার হালকা মানিব্যাগ, নাকি এই কালো চেহারাটা? জানি, তুই অনেক সুন্দর। এক চাঁদের আলো তোর মাঝে। তাই বলে কি সূর্যের এই কালো পিঠটাকে ভালোবাসা যায় না? অন্ধকার ছাড়া কি আলোর কোনো দাম আছে বল? আমার মনটা হয়তো কালো নয়। সত্যি তোকে অনেক বেশি ভালোবাসি, সব থেকে বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক


লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected]
ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’