মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনের বাক্স
মনের বাক্স

আমার আপু পারবে
আপুমনি, তুমি একদিন বিজয়ী হবেই। কেউ বলুক না-বলুক আমি বলছি, সামনে অনেক নতুন, ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। কে কী বলে বলুক। মন খারাপ কোরো না। পাছে লোকে তো কিছু বলেই। আমি জানি, আমার আপু পারবে, পারবেই।
সিয়াম সিদ্দিকী
পাটগ্রাম
খুব সুখেই আছি
ভালোবাসি তোমাকে অনেক আগের থেকেই। কিন্তু বলা হয়ে ওঠেনি। আর যখন বললাম, গ্রহণ করলে না। পেরিয়ে গেল তোমাকে ছাড়া দুটি মাস। আবার দেখা, কথা, আবেদন। গ্রহণ করলে আমাকে। সুখে আছি। খুব সুখেই আছি। পাঁচ মাস হয়ে গেল। এভাবেই থাকতে চাই আজীবন।

ইতি, তোমার বুব

ভালো থেকো
‘অদেখা অপ্সরী’, তুমি আমার জীবনে এসেছিলে ‘রৌদ্রকণা’ হয়ে। কিন্তু আমার জীবনে সেই আলো বেশিদিন স্থায়ী না হলেও আমার হৃদয়ে চিরস্থায়ীভাবে রয়েছে তুমি।
তোমাকে যে অজানা গহিনে হারিয়ে ফেলেছি, সেখান থেকে তুমি নিজে না ফিরে এলে আমি কোনো দিন তোমাকে ফিরে পাব না। হয়তো কোনো অদৃশ্য বাঁধনের কারণে তুমি চাইলেও ফিরে আসতে পারবে না, তবু আমি অনন্তকাল তোমার অপেক্ষায় থাকব।
ভালো থেকো ‘অদেখা অপ্সরী’।

মনের বাক্স
প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে। ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা: অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’