মনের বাক্স
দূর থেকে আবার বলছি
বন্ধুত্বটা যে কখন ভালোবাসায় পরিণত হয়েছিল বুঝতেই পারিনি। সব সময় ভয় পেতাম ভালোবাসার কথাটা তোকে জানানোর পর যদি তোকে হারিয়ে ফেলি। রাতের ঘুম আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সব সময় তোকে নিয়ে ভাবতাম। এরপর বন্ধুদের মাধ্যমে তুই আমার মনের কথাটা জেনে ফেলেছিলি। তারপর আমার চিন্তাটা আরও বেড়ে গিয়েছিল। অনেক দিন তোর সামনে দাঁড়াতেই পারিনি। এরপর কত বাধা-বিপত্তি আমাকে অতিক্রম করতে হয়েছে। কিন্তু এখন আমি এতেই খুশি কারণ তুই তো আমার পাশে আছিস। এই তুই নয় তুমি। একজন বন্ধু হিসেবে তো অবশ্যই এবং বন্ধুত্বের পরের অধ্যায়ের প্রধান চরিত্র হয়েও। এখনো তোমাকে ভালোবাসি কথাটা সামনাসামনি বলতে ভয় হয়। তাই আজ দূর থেকে আবার বলছি অনেক অনেক ভালোবাসি তোমাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক
লালমনিরহাট।
তোমাকে বোঝার চেষ্টা করেছি
‘আমি তোমাকে ভালোবাসি। সত্যিই ভালোবাসি। সেই ছোটবেলা থেকে ভালোবেসেছি। ভবিষ্যতেও ভালোবাসব।’ হেসো না তুমি। ২০ বছর গেছে তবুও বলতে পারিনি। তোমাকে এই ভয়েই বলিনি যে তুমি যদি আমাকে ভালো না বাসো। তুমি হয়তো কখনোই আমাকে সে চোখে দেখনি।
অনেক সিনেমা, নাটকে দেখেছি হঠাৎ হাতের ওপর হাত পড়লে, ধাক্কা লাগলে, চোখে চোখ পড়লে কেমন যেন ফিলিংস আসে। হৃৎস্পন্দনও বেড়ে যায়। তোমার সঙ্গে দেখা হলে আমারও এমন হয়েছে। এটাই কি ভালোবাসা নয়?
তোমাকে বোঝার চেষ্টা করেছি বুঝতে পারি না। তোমার যোগ্য হওয়ার জন্য পড়াশোনা করছি। যার মাধ্যমে তোমার মনটা জয় করব। সময় এলে তোমাকে জানাব আমার ভালোবাসার কথা।
শারমীন
ময়মনসিংহ।
দোস্ত আমাকে ভুল বুঝিও না
দোস্ত আমাকে ভুল বুঝিও না, আমি তোমার কোনো ক্ষতি চাইনি। তুমি আমাকে একদিক থেকে দেখলে আরেকদিকে চলে যাও, তোমাকে আমি আমার সবচেয়ে ভালো বন্ধু ভাবতাম, আর তুমি আমার সঙ্গে এমন করলে! থাক। তবু তুমি ভালো থাকো, এটাই আমার চাওয়া ...।
নাম প্রকাশে অনিচ্ছুক
কিশোরগঞ্জ।
মনের বাক্স
প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’