মনের বাক্স
অভিমান কোরো না বালিকা
বালিকা আর ছাদে উঠবে না রোজ বিকেলে। আর উঁকিঝুঁকি মারবে না আমার জানালায়। হয়তো আর ছাদে উঠবে না অভিমান করে। আমাকে দেখানোর জন্য আর খুনসুটি করবে না সখীর সঙ্গে। উড়বে না তার চুল হাওয়ায়। প্রজাপতির পাখায় মেলবে না চোখ আমার জানালায়। অভিমান কোরো না বালিকা। একদিন দেখা হবে—ফেনিল সমুদ্রে। মুঠো মুঠো উচ্ছ্বাসে ভিজবে শাড়ির আঁচল। চুলগুলো মুখ থেকে সরিয়ে নিয়ে বলব, আমার একটা কথা ছিল। উত্তাল ঢেউ শুনবে না বুকের মাঝে কোলাহল, জমে থাকা বিষাদ আর নির্বাসিত কথামালা। হয়তো সেদিন মুখোমুখি তাকিয়ে থাকারই রাত। ফেনিল সমুদ্রে ডুবে যাবে নীল দেয়াল। হয়তো সেদিন তোমার আমার তাকিয়ে থাকা নক্ষত্রের রাত।
ওসমান, ঢাকা
ভালোবাসো তো ?
দেখা হয় না, তার মানে এই না যে আমি তোমাকে ভুলে গেছি। আর অনেক দিন কথা না হলেও এটা ভেবো না—তোমাকে আমার মনে পড়ে না। প্রতিটি মুহূর্তে তোমাকে খুব মনে পড়ে। তোমার অজান্তে পাওয়া সেই ছবিটা দেখে আর তোমার কথার রেকর্ডিং শুনেই সময় কেটে যায়। ইচ্ছে করেই তোমার সামনে আসি না। আগের চেয়ে অনেক কম কথা বলি, শুধু এটা জানার জন্যই—তুমি আমাকে কতটা ভালোবাসো?
সাইফুল, কুমিল্লা
মনের বাক্স
প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’