মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই আমার স্বর্গ
প্রথমবার ‘মা’ হওয়ার অনুভূতিটা আসলেই দারুণ। দীর্ঘদিন যাকে আমার ভেতর একটু একটু করে বড় করেছি, তাকে যখন আজ কোলে তুলে নিয়ে আদর করি, সব কষ্ট ভুলে যাই। আমি শুধু চেয়ে দেখি ওর মায়াবী দুই চোখের চাহনি, ভুবন ভুলানো হাসি, যা দেখে আমি পৃথিবীর সব সুখ পাই। ভুলে যাই সব দুঃখ। যখন আমি ওকে দুই হাত দিয়ে বুকের ভেতর জড়িয়ে ধরি; মনে হয়, এই আমার স্বর্গ। এই আমার পৃথিবী, এই আমার সুখ, আমি জনম জনম ওর ‘মা’ হতে চাই। জনম জনম ওকে পেটে ধরতে চাই।
তানজিলা খাতুন


তবে ভুলে যেয়ো না

কত দিন দেখিনি তোমায়। তোমার ভালোবাসায় সিক্ত হয়ে আমি এখনো বেঁচে আছি। কবে দেখা হবে তোমার সঙ্গে, আমি জানি না। তুমি ভালো থেকো। আমাকে ভালোবাসতে না পারলেও ঘৃণা করো। তবে ভুলে যেয়ো না। তুমি ভালো থেকো।
রিয়াদ হাসান
কেশবপুর, যশোর


জীবনটা যেন শুধুই লস প্রজেক্ট

যাকে ভালো লাগে, সে অন্যকে পছন্দ করে। যাকে ভালোবাসি, সে অন্যকে কাছে টানে। আবার যার অপেক্ষায় থাকি, সে অন্যের সঙ্গে ঘুরে বেড়ায়। যাকে নিয়ে স্বপ্ন দেখি, সে আবার তার স্বপ্নকে নিয়ে সংসার সাজায়। আমি যখন থেকে এই ভালোবাসা-বাসির চক্করের রাহুর দশায় উপনীত হয়েছি, তারপর থেকে শুধুই হারতে আর হারিয়ে যেতে যেতে দিনযাপন করছি। এই জীবনটা যেন শুধুই লস প্রজেক্ট।
উজ্জ্বল
পটুয়াখালী।


মনের বাক্স

প্রিয় পাঠক,
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’