মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে সুখের সময়
আজ অনেক দিন পর বাসার পাশের একটা স্কুল থেকে জাতীয় সংগীতের সুর ভেসে এল।
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। ছোটবেলার সেই স্কুল-কলেজের জীবন খুব মনে পড়ছে। আজকাল মনে হয়, স্কুল আর কলেজজীবনই মানুষের জীবনের সবচেয়ে সুখের সময়।
হাসান আহমেদ, ঢাকা।


তিন মাসের সম্পর্ক

মাত্র তিন মাস সম্পর্ক ছিল আমাদের। এই তিন মাসে কত কিছুর পরিবর্তন হয়ে গেল আমার। কথা, স্বপ্ন, তোমার ভাঙা ভাঙা গলার আওয়াজে আমি বিভোর হলাম। জানি, আমার জীবনে আর ফিরে না আসার সংকল্প করলে তুমি। তাই আর এত চাওয়ার পরও আর ফিরে আসোনি। তোমার স্বপ্ন নিয়ে আছি আমি। অভিমানের, অপরাধের, অবমাননার দায় আমার ওপর রেখে চলে গেলে। আমার ভালোবাসার পরিমাপটা নাহয় তুমিই করো।
তোমারই
স


তুমি কি পারো না?

তুমি কোনো দিনও আমাকে ভালোবাসতে পারবে না। আবার, বন্ধুত্বের বন্ধনও ছিন্ন করতে পারবে না। ভালোবাসার সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করা কি বেশি কষ্টের! আমার যে তোমাকে ছাড়া ভালো লাগে না। তুমি কি পারো না আমার স্বপ্নটা পূরণ করতে?
শপথ
ফরিদপুর।


তোর জন্য অপেক্ষা

জানিস, যে জীবনে কষ্ট বলে কিছুই ছিল না কোনো দিন, সে জীবনে আজ কয়েক পৃথিবী সমান কষ্ট। তবে কি ভুল হাত ধরেছিলাম দুজনেই? তোকে ছুঁয়ে দেওয়া হাতটা আমাকে ভীষণ কষ্ট দেয়, কষ্টের এই তীব্রতা আবার তোকে নতুন করে ভালোবাসতে শেখায়। মানুষের মন ফরমেট দেওয়া যায় না, তাই তুই যে আমাকে ভুলে গেছিস তা আমি বিশ্বাস করি না। তা ছাড়া তোর ভালোবাসা আমাকে কখনো তোকে অবিশ্বাস করতে শেখায়নি। তোর জন্য অপেক্ষা, তুই ফিরে আয়।
ইতি—তোর লোডশেডিং।


হারাতে দেব না

অনেক দিন আগে পেয়েছি তোকে। প্রথম দিন দেখেই ভালো লেগেছিল। তোকে বলতে পারতাম না, একটা ভয় কাজ করত! যদি তুই আমার সঙ্গে আর কথা না বলিস। অবশেষে বলে দিলাম খুব সহজে এসএমএসের মাধ্যমে। সকালেই তোর ফোন! ভয় পেয়েছি। কী সুন্দর করে বললি রাতে যে বার্তা দিয়েছি তা মুখে বলতে! দুরু দুরু বুকে কাঁপা স্বরে বলেছিলাম ‘আই লাভ ইউ’। সেই থেকে তোকে আমি পেয়েছি। হারাতে দেব না তোকে। ভালোবাসি রে সত্যি তোকে খুব ভালোবাসি।
ইতি—তোর ভালোবাসা


আজও খুঁজে বেড়াই

ছালমা,
তোমাকে কিছু কথা বলতে চেয়েছিলাম। যখন জানলাম অন্য একজনকে ভালোবাস, তখন আর বলিনি। এরপর তিন-তিনটা
বছর কেটে গেল। ক্যাম্পাসে তোমার সঙ্গে অল্প সময়ের সেই স্মৃতিগুলো আমি আজও খুঁজে বেড়াই।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে


মনের বাক্স

প্রিয় পাঠক
আপনার মনের না-বলা যেকোনো কথা বা স্বীকারোক্তি বলে ফেলুন অধুনার ‘মনের বাক্স’ বিভাগে।
ফেসবুক, ই-মেইল বা চিঠি লিখে জানাতে পারেন মনের কথা।

লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: ([email protected])
ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’