মনের বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিনি তাকে ভালোবাসি যাকে

আগে কাউকে ভালোবাসিনি। তাই ভালোবাসা কেমন বলতে পারি না। ভালো তো একজনকে বেসেছি, সেটা বন্ধু তোমাকে। কিন্তু তোমাকে কথাটি বলতে পারিনি যে ভালোবাসি তোমাকে। হয়তো বুঝেছ, এটা পাগলামি মনে করে সিরিয়াসলি নাওনি। তোমাকে কখনো সরাসরি ভালোবাসার কথাটি বলা হয়নি। কিন্তু মনে রেখো, সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। প্রথম কান্না করেছিলাম তোমাকে পাব না তাই, কিন্তু তুমি সেটা বোঝনি। নিয়তি এমনি, যাকে চাই তাকে পাই না।

জানি আমি, কখনোই তুমি আমার হবে না। কিন্তু এখনো তোমার মুখের ওই কথাটা শোনার অপেক্ষায় আছি। আই লাভ ইউ দোস্ত।

মো. সোহাগ হোসেন

যশোর

তোমার জন্য

তোমার জন্য কী না করেছি আমি? বাবা-মাকে ছেড়ে সাত সমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি। নিজের চেয়ে তোমাকে বেশি বিশ্বাস করেছি। তুমিও তেমনি। এত সুন্দর একটা সংসার ছিল আমাদের। হঠাৎ একটা ঝড় এসে সব এলোমেলো করে দিল। আমার সব বিশ্বাস তুমি ভেঙে দিলে। যার অস্তিত্ব ছিল না গত বারোটা বছর, আজ সে-ই তোমার মনের মানুষ। আমার অন্তর যে পুড়ে যাচ্ছে। কী যে কষ্ট বুকে নিয়ে আমি বেঁচে আছি, তোমাকে বোঝাতে পারব না কোনো দিনই। শুধু একটাই চাওয়া, একদিন ফিরে এসো তুমি আমার হৃদয়ের আঙিনায়। শুধু সত্যি করে একবার বোলো ভালোবাসি। সেদিন যেন দেরি হয়ে না যায়।

তোমার

তিতলি বেগম

আমি আর কষ্ট পেতে চাই না

আমার মনের অনেক কথা আমি বলতে পারি না। তবে ইচ্ছে করে অনেক। আজ নিজেকে অনেক একা লাগে। নিজের আকাশের কালো মেঘগুলো আমি আড়াল করতে চাই। আমি একা হয়ে গেছি। কিছু বিষয় আমি মানতে পারছি না। কারও ভালো কিছুতে খুশি হতে পারছি না। আমি তোমাদের সবাইকে আমার পাশে চাই। নিজের এত আপন মানুষদের কাছ থেকেই বেশি কষ্ট পাচ্ছি। আমি আর কষ্ট পেতে চাই না।

মো. ইমদাদুল ইসলাম

গাজীপুর

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’