মনের সঙ্গে যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগব্যায়ামের সঙ্গে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যোগাযোগ খুব ঘনিষ্ঠ। একজন কীভাবে হাঁটছেন, তাঁর দাঁড়িয়ে থাকার ভঙ্গি ও চাহনি নির্ধারণ করে মানুষটা নিজেকে নিয়ে কীভাবে ভাবছেন। মনে করুন, ভাইভা বোর্ডে ঢোকার আগে একজন ভয় পাচ্ছেন। তাঁর শারীরিক ভঙ্গির কথা চিন্তা করুন। আপনার মনে কেমন চিত্র ভেসে উঠছে? যার চোখের দৃষ্টি নামানো। কিংবা রেগে যাওয়া মানুষের কথা ভাবুন। যাঁর হাত থাকে মুষ্টিবদ্ধ, শরীর সামনের দিকে ঝুঁকে থাকা, কোঁচকানো চোখ। আবার একই সঙ্গে আত্মবিশ্বাসী একজন মানুষের কথা ভাবুন। সবার মনেই একধরনের শারীরিক ভঙ্গির কথা মনে পড়ে যাবে। দৃঢ়ভঙ্গি, চোখের দৃষ্টি সহজ ও স্বচ্ছ, হাসিমুখ। খুব রেগে আছেন। দাঁড়ানোর ভঙ্গিতে পরিবর্তন আনুন। দেখবেন আপনার চিন্তার বা আবেগের পরিবর্তন হয়ে যাবে।

আরও দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মেডিটেশন এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা। আবেগের সঙ্গে সঙ্গে নিশ্বাসের দ্রুত ওঠা-নামা হয়। আর মেডিটেশন, যা আপনাকে রিলাক্সভাবে কাজ করতে সাহায্য করবে। অধিকাংশ সময় অতীত আমাদের ভাবায় এবং ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। মেডিটেশন আমাদের সাহায্য করে বর্তমানের দিকে মনোযোগ নিয়ে আসতে। যোগব্যায়াম হচ্ছে শারীরিক ভঙ্গি, নিশ্বাস ও মেডিটেশনের সমন্বয়, যার মাধ্যমে আপনার নিজের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করবে।

মানসিক স্বাস্থ্যে এর ইতিবাচক ভূমিকা রয়েছে অনেক। যাঁরা অনেক দিন ধরে যোগব্যায়াম করছেন, দেখা যায় তাঁদের উদ্বেগ এবং হতাশা বোধ কম। ফুরফুরে থাকতে ও আপনাকে লক্ষ্যের দিকে পৌঁছাতে সাহায্য করে।

গত ২১ জুন পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পালিত হয়েছে অনুষ্ঠান। এতে হাজার পাঁচেক মানুষ অংশ নেন। আমিও নিয়েছিলাম। এটি ব্যাপক সমাদৃত হওয়ার পেছনের কারণ হিসেবে বলা যায়, মানুষ এখন বুঝতে পেরেছে এর প্রয়োজনীয়তা। গবেষণায় উঠে এসেছে এর বিভিন্ন দিক। যেমন:

*সব ধরনের ব্যায়াম উদ্বেগ কমাতে সাহায্য করে। তবে এর মধ্যে যোগব্যায়ামকে সর্বোচ্চ মাধ্যম ধরা হয়। নিশ্বাস ও দ্রুত হৃৎস্পন্দনকে স্বাভাবিক করতে সাহায্য করে। এমনকি রক্তচাপ কমায়।

*আরও কিছু গবেষণায় দেখা গেছে, যোগের ২০টি সেশন আপনাকে মন খারাপভাব কাটিয়ে উঠতে সাহায্য করে।

*যারা যোগব্যায়াম করে থাকেন তাঁরা প্রাণশক্তিতে ভরপুর এবং ইতিবাচক মনের অধিকারী হন।

*এটি মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়াতেও এর ভূমিকা অপরিসীম।

*·কিছু সাইকোটিক ডিসঅর্ডারের লক্ষণ কমাতেও যেমন সিজোফ্রেনিয়া অথবা বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রেও সাহায্য করে।

*যোগব্যায়াম আপনার মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে। তাই শারীরিক ও মানসিক দুইভাবেই ভালো থাকার জন্য শুরু করতে পারেন।

যোগ ব্যায়ামের প্রশিক্ষক দয়িতা আক্তার দিয়েছেন বেশ কিছু আসনের বর্ণনা

মডেল: মনি, ছবি: খালেদ সরকার, স্থান কৃতজ্ঞতা: বেয়ারবিজ িবউটি স্যালন ও িফটনেস ক্লাব
মডেল: মনি, ছবি: খালেদ সরকার, স্থান কৃতজ্ঞতা: বেয়ারবিজ িবউটি স্যালন ও িফটনেস ক্লাব

ধনুরাসন

প্রথমে উপুড় হয়ে কোনো সমতালে স্থানে শুয়ে পড়ুন। এবার হাঁটু ভাঁজ করে পা দুটো িপঠের দিকে তুলে ধরুন। হাত দুটো পেছনে নিয়ে পায়ের গোড়ালির নিচে শক্ত করে ধরুন। বুক ভরে বাতাস টেনে নিতে নিতে ভূমি থেকে মাথাটা ওপরের িদকে তুলে ধরুন। এই সময় উভয় হাঁটু ভূমি থেকে ওপরের িদকে উঠবে। ফলে শরীর ধনুকের আকার ধারণ করবে। এভাবে ৩০ সেকেন্ড স্থির হয়ে থাকবে। তারপর আসন ত্যাগ করে শবাসনে ৩০ সেকেন্ড বিশ্রাম নিন। বিশ্রাম শেষ একইভাবে আরও দুইবার আসনটি করুন। উপুড় হয়ে শুয়ে পা দুটি হাঁটুর কাছ থেকে ভাঁজ করে গোড়ালি দুটি জোড়া ভাবে নিতম্বের কাছে আনুন। এবার দুহাত দিয়ে পায়ের গোছা দুটো বেশ শক্ত করে ধরে বুক ও উরু মাটি থেকে ওপরের দিকে টেনে তুলুন। তলপেট মাটিতে ঠেকে থাকবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে িতরিশ গুনে িতনবার অভ্যাস করুন। প্রতিবারের পর উপুড় হয়ে শুয়ে শবাসনে বিশ্রাম নিন।

ত্রিকোনাসন

প্রথমে সোজা হয়ে দাঁড়ান। তারপর দুই পা ফাঁক করে দাঁড়ান। এবার আপনার বাহু কাঁধ বরাবর তুলে সোজা করে রাখুন। শরীরের ভার সমানভাবে দুই পায়ে রাখুন। লম্বা করে শ্বাস নিন এবং ডান হাত মাথার পাশে তুলুন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে শরীরকে বাম দিকে ঝোঁকান। বাম হাতের তালু বাম পায়ের পাতার পাশে মাটিতে সমানভাবে রাখুন। বাম পায়ের গোড়ালি ধরার চেষ্টা করুন। শরীরের ওপরের অংশ বাম দিকেই ঝুঁকতে হবে। সামনের দিকে ঝোঁকা যাবে না। এখন ডান হাত কাঁধ বরাবর রাখুন। মাথা ডান কাঁধ বরাবর ঘুরিয়ে ওপরের দিকে তাকান। েচাখ খোলা রাখুন। শ্বাস–প্রশ্বাস স্বাভাবিক রাখুন। এক থেকে পাঁচ িমনিট অপেক্ষা করুন। এবার আবার লম্বা শ্বাস নিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসুন। একইভাবে ডান দিকে করুন। এভাবে তিন থেকে চারবার করতে পারেন।

যাঁরা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তাঁরা এটি করবেন না।

ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, কাঁধে ও পিঠে ইনজুরি থাকলে করা যাবে না।

পবনমুক্তাসন

চিৎ হয়ে শুয়ে পড়ুন। এবার ডান পা উঁচু করে হাটু ভেঙে দুই হাত দিয়ে হাটু ধরে ডান বুকে চেপে ধরুন। ২০–৩০ সেকেন্ড এভাবে থাকুন। তারপর হাত আলগা করে ডান পা আগের অবস্থায় ফিরিয়ে নিন। এবার বাম পা একই ভাবে বুকের কাছে এনে আগের মতো রেখে িফরিয়ে িনন। এবার দুই হাটু একসঙ্গে িনয়ে বুকের ওপর চেপে ধরুন। প্রতিটি ভঙিমা ৩–৪ বার করুন। শুরুর দিকে উরু ও হাটু যদি পেট ও বুকের সঙ্গে না লাগে তবে পেট ও উরুর মাঝে একটি পাতলা নরম বালিশ িদতে হবে।

যাদের প্লীহা, যকৃৎ অস্বাভাবিক বড় বা যাদের হৃদ্‌রোগ আছে তারা রোগ নিরাময় না হওয়া পর্যন্ত সাবধানে আসনটি যতটুকু সহজভাবে হয় ততটুকু করতে হবে।

লেখক: কাউন্সেলর ও প্রভাষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।