মনেরবাক্স

ভুলতে গিয়েও ভুলতে পারিনি
সময়টা বেশি দিনের হলেও আমার কাছে সাম্প্রতিক মনে হয়। সেই কেজি ওয়ান থেকে থ্রি একসঙ্গে পড়ার সময় তোমার সঙ্গে পরিচয়। খুব ভালো সময় কাটছিল। হঠাৎ তোমার বাবা বদলি হয়ে গেলেন, তুমিও চলে গেলে বাবার সঙ্গে। তারপর অনেক দিন মনে মনে খুঁজতাম আর কল্পনার রাজ্যে তোমার ছবি আঁকতাম। সাত বছর পর আমার এসএসসি পরীক্ষার সময় তোমাকে দেখেছিলাম। তুমি খুব সুন্দর হয়েছ। সাহসের অভাবে আর বাস মিস করব বলে সেদিন কথা বলতে পারিনি। আবার তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম। তারপর আস্তে আস্তে কলেজ শেষ করলাম, তবুও তোমার খোঁজ পেলাম না। এখন আমি পড়াশোনার জন্য যে শহরে এসেছি, তোমাকে সেখানে দেখলাম। কিন্তু সাহস করে কথা বলতে পারি না। জানি তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু পরিচয় দিলে কিছু কথা মনে পড়বে। ভালোবাসি এইটা কখনো বুঝবে না, সে জন্য কথা বলার চেষ্টা করি না। সবকিছু মিলিয়ে একটা কথা বলতে চাই, অল্প অল্প করে ভুলে যাচ্ছিলাম, কিন্তু বারবার কেন দেখা দিলে?
হাসান তারিক, ইসলামী বিশ্বাবিদ্যালয়, কুষ্টিয়া
তোকে ছাড়া বড় অসহায় লাগে
আমার সেই বন্ধুটাকে আমি সবসময় যে মিস করি, যে আমার সঙ্গে চ্যাট করা ছাড়া থাকতেই পারত না। তোর মনে আছে, এত চ্যাট করতাম বলে আমার নামটাই সবাই রেখে দিয়েছিল হেলাল চ্যাট? ফেসবুকে তোর কিছু কমেন্ট দেখি, তুই বলেছিলি, যখন থাকবি না বুঝব কী ছিলি আমার জীবনে। আজ সত্যিই তোকে ছাড়া বড় অসহায় লাগে। তোর একটা ফটো আছে সেটাই দেখি। কোনো দিন তো আমাদের দেখা হয়নি, তবুও আমার বিশ্বাস একদিন দেখা হবেই আমার টুনটুনি বন্ধুটার সঙ্গে।
হেলাল বিশ্বাস, কুষ্টিয়া
আজও ভুলিনি তোকে
সেই ছোটবেলা থেকেই তুই ছিলি আমার খেলার সাথি। তারপর তুই হলি আমার স্কুলজীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এসএসসি পাস করে তুই ভর্তি হলি এক কলেজে আর আমি হলাম আরেক কলেজে। সেই থেকেই শুরু সম্পর্কের। তুই চাকরি পেলি তারপরও আমাকে বললি না, বিয়ে করলি তা-ও বললি না, তোর ছেলে হয়েছে তা-ও বললি না। হয়তো তুই আমাকে ভুলে গেছিস, কিন্তু আজও আমি তোকে ভুলতে পারিনি।
মো. আতিকুল ইসলাম
জয়পুরহাট।
লেখা পাঠানোর ঠিকানা:
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামেরওপরওই-মেইলের subject-এলিখুন ‘মনেরবাক্স’