মনোবিজ্ঞানীদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সাইকোলজিস্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও অর্কিড সাইকোলজি রিসার্চ সেন্টারের উদ্যোগে মনোবিজ্ঞানী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর ঢাকার পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এই সম্মেলন হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ধারণ করা বক্তব্য দিয়ে শুরু হয় সম্মেলন।
সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সভাপতি রওশন আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসরিন ওয়াদুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুকুল ইসলাম। সেমিনারে ‘মর্যাদাপূর্ণ মানসিক স্বাস্থ্য ও মনোবিজ্ঞানী পেশা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মহাসম্মেলন উদ্যাপন কমিটির আহ্বায়ক মনোবিজ্ঞানী উম্মে কুলসুম।
বক্তারা বলেন, মনোবিজ্ঞানীরা একটা চমৎকার শৃঙ্খলার মানসিক স্বাস্থ্য তৈরি করে দেন। তাই প্রতিটি বিদ্যালয়ে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া দরকার। মনোবিজ্ঞানী মেহতাব খানম সম্মেলনে উপস্থিত হয়ে সাফল্য কামনা করেন।