মনোজগতের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের কাছে আসা অনেক রোগীর ব্যথার কোনো কার্যকারণ খুঁজে পাওয়া যায় না। তবে রোগী কি ব্যথার উপসর্গের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণের প্রয়াস চালায়? আসলে ব্যথার শারীরিক দিকের পাশাপাশি একটা মনস্তাত্ত্বিক দিকও আছে।মনোজগতের এ রকম সমস্যা নিয়ে থার্ড পারসন শুটার-ধাঁচের মনোজাগতিক অ্যাকশন গেম অ্যালান ওয়েক। গেমের কাহিনি গড়ে উঠেছে অ্যালান ওয়েক নামের এক লেখককে নিয়ে। তাঁর শেষ লেখা থ্রিলার বইয়ের কাহিনির চরিত্র ও ঘটনাপ্রবাহ বাস্তব রূপে তাঁর জীবনে হানা দেয়। ওয়াশিংটনের ছোট্ট দ্বীপ ব্রাইটফলসে ছুটি কাটাতে যান অ্যালান ওয়েক ও তাঁর স্ত্রী। কিন্তু হঠাৎ তাঁর স্ত্রী সেখান থেকে উধাও হয়ে যান। তারপর ঘটতে শুরু করে বেশ কিছু আজব ঘটনা। ভৌতিক সেসব চরিত্রের হাত থেকে বাঁচার জন্য তাঁকে সাহায্য করে কিছু অলৌকিক শক্তি। অ্যালান ওয়েককে ভৌতিক শত্রুকে পরাজিত করতে হয় আজব এক উপায়ে। টর্চের আলো ফেলে দূর করতে হবে ভুতুড়ে ছায়া এবং তারপর শত্রুকে গুলি করে মারতে হবে। আর এর গ্রাফিকস এতটাই ঝকঝকে যে গেমসটি খেলার সময় তার মধ্যে হারিয়ে যাবেন নিবিড়ভাবে। যা যা প্রয়োজনপ্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ৪, ১.৮ গিগাহার্টজ।র্যাম: ৫১২ মেগাবাইট।ভিডিওকার্ড: ৬৪ মেগাবাইট থ্রিডি হার্ডডিস্ক: ৫ গিগাবাইট খালি জায়গা।সিডি রম: ১৬ এক্স অথবা দ্রুতগতিসম্পন্ন