মনোহরণ শরৎবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজন শরৎবরণ অনুষ্ঠানের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজন শরৎবরণ অনুষ্ঠানের

শরতের আগমনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা শরৎ বরণ করে নিল। ‘ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’ শিরোনামের অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। 
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মহসিন রেজা। আবুল হাসানের ‘নিঃসঙ্গতা’ কবিতা আবৃত্তি করেন জাহান আরা। আয়েশা সিদ্দিকা বৃষ্টি পরিবেশন করেন আমি শুনেছি সেদিন গানটি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান শুভেচ্ছা বক্তব্যে বলেন, সত্যকে অনুসন্ধান করতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে ও পরস্পরকে সহযোগিতা করতে হবে।
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ কাজী নজরুল ইসলামের ‘যদি আর বাঁশী না বাজে’ প্রবন্ধটি পাঠ করেন। ‘শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে’ গানটি গান ইমরান হোসেন। অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন গিয়াস মোহন ও জোবাইদুল ইসলাম। নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে পুরো মিলনায়তন মুখরিত করে তোলেন খায়রুন নাহার খেয়া। ‘সাদা দিলে কাদা লাগাইল কে’ ভাটিয়ালি গানটি পরিবেশন করেন বন্ধু ইখতিয়ার উদ্দিন। ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু অসীম রায় ‘যেখানে সীমান্ত আমার’ গানটি পরিবেশন করেন। বন্ধুসভা কী, কেন করবেন বিষয়টি তুলে ধরেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য অনিক সাহা। ফ্যাশন শো পরিবেশন করেন জাহান আরা, দেবাশীষ রায়, অনিমেষ বৈদ্য, আলী ইমন, সোহান সিদ্দিকী, উম্মে হাবিবা, সাথী আক্তার। গিয়াস মোহনের রচনায় প্রবঞ্চনা নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন রিপন দত্ত, আবদুল্লাহ আল মামুন, জসীম উদ্দিন, আনন্দ মোহন, বি হোসাইন সোহাগ ও মহুয়া ইসলাম পিয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি রশীদুল হাসান ও শাহান আরা।