মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বন্ধ প্রকল্প চালু করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষাৎকার: নিজস্ব প্রতিবেদকপ্রথম আলো: আয়বর্ধক প্রকল্প বলা হলেও পাঁচ বছরে দুটি প্রকল্পে উৎপাদনও শুরু হয়নি। এসব প্রকল্পের ভবিষ্যৎ কী?মেয়র: ওষুধ তৈরির কারখানা (ফার্মাসিউটিক্যালস) ও টিউবলাইট কারখানাকে আয়বর্ধক প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। এ ধরনের প্রকল্প চালুর আগে মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন আছে। আমরা অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছি। পাশাপাশি উৎপাদন শুরুর ব্যাপারে মন্ত্রণালয়ের পরামর্শও চেয়েছি।পাঁচ বছর আগে ওষুধ কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরে দেখা যায়, সেখানে স্থাপিত অনেক যন্ত্রপাতিই অকেজো। আমরা সেখানে নতুন যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নিয়েছি।প্রথম আলো: টিউবলাইট কারখানায়ও তো উৎপাদন শুরু হয়নি।মেয়র: টিউবলাইট কারখানায় মূলত উৎপাদন নয়, সংযোজনের কাজ করা হবে। এখানকার টিউবলাইট সিটি করপোরেশনে ব্যবহারের পাশাপাশি বাজারজাতও করতে হবে। এ ব্যাপারেও মন্ত্রণালয়ের অনুমতি দরকার। আমরা তা চেয়ে পাঠিয়েছি। প্রথম আলো: প্রিমিয়ার ড্রিংকিং ওয়াটার প্রকল্পে উৎপাদন অব্যাহত থাকলেও সেটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে। এটা কীভাবে লাভজনক করা যাবে? মেয়র: শুরু থেকে এখানে উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় কিছু ত্রুটি ছিল। আমরা সে ত্রুটি সারানোর কাজটি শুরু করেছি। তা ছাড়া পানির মানের বিষয়েও নজর দেওয়া হয়েছে। কারণ এটি খুবই সংবেদনশীল ব্যাপার। আশা করছি শিগগিরই এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। আয়বর্ধক তিনটি প্রকল্পই জনগণের করের টাকায় নেওয়া হয়েছে। তাই আমরা জনগণের টাকার অপচয় হতে দিতে পারি না। এজন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব।