মন্ত্রীর দরবারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্যার, সুন্দরবনের পানিতে তেল আর তেল।
স্যার, তেল তো জাহাজ থেকে পড়েছে।
না স্যার, ঘটনা সত্য!
আমি তো আগেই বলেছিলাম, সুন্দরবন প্রাকৃতিক সম্পদে ভরপুর। মাটি খুঁড়লে গ্যাস, কয়লা,
সোনা-দানা, হীরা-জহরতও পাওয়া যেতে পারে।
ফালতু কথা, জাহাজ-টাহাজ বলে পৃথিবীতে কিছু নাই। সব মিডিয়ার সৃষ্টি।
তাহলে কতিপয় দুষ্কৃতকারী জাহাজের পিলার ধরে নাড়াচাড়া করেছে কি না খতিয়ে দেখতে হবে।
স্যার, জনগণ বলছে, সুন্দরবনে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র হলে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে।
যত্তসব রাবিশ বোগাস কথাবার্তা। কয়লা আর তেল কি এক জিনিস? ওরা কি জানে না কয়লা পানিতে ভাসে না?
স্যার, নদীতে তেল পড়ায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।
লাভও হয়েছে। আমরা এখন নদীর পানি দিয়ে গাড়ি চালাতে পারব। ইন্টারেস্টিং না?