মন্ত্রীর মিয়ানমার যাত্রা, পাঠকের মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘চাল আনতে মিয়ানমার গেলেন খাদ্যমন্ত্রী’ শিরোনামে একটি খবর ছাপা হয়। প্রথম আলো অনলাইনে এই খবরটির নিচে পাঠকের মন্তব্য পড়ে ১১১টি। সেখান থেকে বাছাইকৃত কয়েকটি মন্তব্য তুলে ধরা হলো এখানে।

(পাঠকের মন্তব্যের জন্য প্রথম আলো এবং রস‍+আলো দায়ী নয়)

সাগর

সরকারি খাদ্যগুদামের চাল ইঁদুরের হাত থেকে আগে রক্ষা করুন। তারপর চাল মজুদ করুন। তা না হলে সব চাল বড় বড় ইঁদুরের পেটে চলে যাবে।

আশিকুর রহমান

লজ্জা! আজ থেকে রোহিঙ্গা ইস্যুতে আর একটা কথা বলার মুখ থাকল না!

নাম প্রকাশে অনিচ্ছুক

মাননীয় খাদ্যমন্ত্রী, আপনি তো একদিন বলেছিলেন যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাহলে এই সময় চাল আমদানি করাটা কতটুকু যুক্তিযুক্ত!

শাকিব খান

মিয়ানমার চাল আর রোহিঙ্গা দুটাই পাঠাবে এই দেশে। সাথে ইয়াবা ফ্রি!

নাম প্রকাশে অনিচ্ছুক

সে দেশে উনি কী করতে গেছেন? চাল দাও আর যত পারো রোহিঙ্গা পাঠাও।

আন্দালিব

কথায় আছে পেটে খেলে পিঠে সয়।