মমতাজ বেগম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বেতার, চট্টগ্রামকেন্দ্রের জ্যেষ্ঠ ঘোষিকা মমতাজ বেগমের চিকিত্সার্থে রেডিও অ্যানাউনসারস ক্লাব (র্যাঙ্ক) চট্টগ্রামের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছে। এ উপলক্ষে সহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ফজল হোসেন, কাজী হাসানুজ্জামান, বিবি ফাতেমা, নাসিমা আক্তার, পারভিন আক্তার, এসএম আবদুল্লাহ আল মামুন প্রমুখ। উল্লেখ্য, মমতাজ বেগম ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ চিকিত্সকের তত্ত্বাবধানে রয়েছেন। সঞ্চয়ী হিসাব নং ১৯১৩, রূপালী ব্যাংক, কাজীর দেউড়ি মহিলা শাখা, চট্টগ্রাম ঠিকানায় সাহায্য পাঠানো যাবে। আলোকিত ডেস্ক