মমতাজুর  বায়তুল ইজ্জত এখনো অপেক্ষায় থাকেন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি বাড়ি ঘুরে চিঠি বিলির পর যখন ডাকঘরে পৌঁছেন তিনি তখন রাজ্যের ক্লান্তি ভর করে। দুপা আর নড়তেই চায় না। কিন্তু উপায় নেই। চাকরি তো আর ক্লান্তি বোঝে না। তাই আবার ছুটতে হয়—খুলতে হয় বিভিন্ন স্থানে থাকা ডাকবাক্সগুলো। সেই চিঠি সংগ্রহ করে আবার পৌঁছে দেন ডাকঘরে। মমতাজুর রহমান সাতকানিয়ার বায়তুল ইজ্জত ডাকঘরের পিয়ন। তাঁর কাজ প্রাপকের কাছে চিঠি, মানি অর্ডার ও পার্সেল পৌঁছে দেওয়া। দেশের একমাত্র রাইফেলস্ ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলটি বায়তুল ইজ্জতে, তাই এ ডাকঘরে সবচেয়ে বেশি চিঠি আসে, যায়। আর এসব হাতবদল করেন মমতাজ। বায়তুল ইজ্জত এলাকায় বিডিআরের ৮-১০ হাজার সদস্য থাকেন। তাঁদের চিঠি আসে নিয়মিত। সরকারি নানা দাপ্তরিক চিঠি তো আছেই। সব মিলিয়ে প্রতিদিন ৭০০-৮০০টি চিঠি আসে। আর বাক্সেও সমানসংখ্যক চিঠি পড়ে। এর বাইরে কেঁওচিয়া, ছদাহা এবং হরিণতোয়া গ্রামের চিঠি তো আছেই। মমতাজ বলেন, ‘ক্রিং... ক্রিং...শব্দ শুনলে পরিবারের লোকজন বিশেষ করে নারীরা বোঝেন ডাকপিয়ন এসেছে। অনেকেই ডাকপিয়নের অপেক্ষায় থাকেন। আগে প্রবাসীদের মা-বাবা ও স্ত্রীরা চিঠির জন্য ব্যাকুল থাকতেন বেশি। কিন্তু মুঠোফোন আসার পর চিঠির প্রয়োজনীয়তা কমেছে। তরুণ বিডিআর সদস্যদের অনেকে স্বজনের চিঠির জন্য মমতাজের সঙ্গে সখ্য গড়ে তোলেন। ‘ভাই আমার অমুক...চিঠিটা একটু গোপনে দিও।’ এমন অনুরোধ শোনেন প্রায়ই। তা রক্ষাও করতে হয়। আলোকিত প্রতিবেদক