মমতার উদ্যোগে প্রজনন স্বাস্থ্যবিষয়ক সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মমতা পরিচালিত লিংকআপ প্রকল্পের উদ্যোগে ১৭ ডিসেম্বর ঝুঁকিপূর্ণ যুব জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য এবং অধিকার শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। মমতার সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপরিচালক বন্দনা দাশ। সভাপতিত্ব করেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ ও জেসমিনা খানম। বক্তব্য দেন মমতার পরিচালক (অর্থ) মোহাম্মদ শাহারিয়ার, উপপরিচালক ছিবগাত উল্লাহ মো. আরিফ, প্রকল্প সমন্বয়কারী শ্যামল কান্তি দাশ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের দেশের যুবক-যুবতীরা ভয়ে বা লজ্জায় যৌনরোগের বিষয়টি গোপন রাখতে চায়। একপর্যায়ে তাদের শারীরিক সমস্যা অনেক জটিল আকার ধারণ করে। তাই তরুণদের যৌন সংক্রমণ ও এইডস সম্পর্কে সঠিক তথ্যের মাধ্যমে সচেতন করতে হবে।’ বিজ্ঞপ্তি।