মরফলা উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরফলা আরএমএন উচ্চবিদ্যালয়ের ২০১০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এএসএম মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ প্রধান অতিথি, সাবেক অধ্যক্ষ শাহাব উদ্দিন মো. এসকান্দর প্রধান বক্তা ও প্রকৌশলী মুহাম্মদ কাশেম, অধ্যাপক তাপস দাস, মোহাম্মদ আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্তি চৌধুরী। বিজ্ঞপ্তি।