মরা নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শোনো। কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, শুনবে? কী হলো, কথা বলছ না যে? আমার সঙ্গে রাগ করেছ?‘কথা বলতে ইচ্ছে করছে না, রাখি।’শোনো, রাগবে না বলছি। স্বপ্নটা শোনো। ও পাশে দীর্ঘশ্বাসের শব্দ। তারপর নীরবতা।অমন শ্বাস ফেলছ কেন? স্বপ্নটা শুনবে না?‘তাড়াতাড়ি বলো।’জানো, স্বপ্নের কথা শুনলে খুব অবাক হবে তুমি। ছেলেটা দম নেয়। ওপাশে কটকট আওয়াজ।কী করছ? আমার কথা শুনতে ভালো লাগছে না?‘লাগছে।’আমিও যা হয়েছি! কী বলতে গিয়ে কী বলা শুরু করি, মনে থাকে না। শোনো গল্পটা। কাকের ডানার মতো অন্ধকার রাত। হঠাৎ দেখি, তুমি সাঁতার কাটছ একটা স্বচ্ছ নদীতে। নদীর পানি চকচক করছে রুপোর মতো। ওপাশে খুসখুসে কাশির আওয়াজ।কী হলো? ঠান্ডা লেগেছে? একটু আদা-চা খেয়ে নিয়ো। আবহাওয়া পাল্টাচ্ছে তো! একটু সর্দি-কাশি তো হবেই।‘তারপর?’ কাশি থামিয়ে বলে মেয়েটা।আমিও সাঁতার কাটছি। তুমি-আমি চলন্ত সিঁড়ির মতো নদীর স্রোতধারা বেয়ে চলছি। কোথাও কারও সঙ্গে কেউ মিশছি না। কী অলৌকিক ব্যাপার! ‘আলবত অলৌকিক’ মেয়েটা তাল মেলায়। আমরা ছুটছি তো ছুটছি। হঠাৎ কী হলো জানো? দেখি, তুমি-আমি মুখোমুখি, চোখাচোখি। নদীর স্রোত পাক খাচ্ছে তোমাকে-আমাকে ঘিরে। একদম যেন জলপাকে বাঁধা পড়ে গেছি আমরা। আচ্ছা জানো, সেদিন মৌচাক মার্কেট থেকে তোমার জন্য একটা ময়ূরকণ্ঠী হার কিনেছি। জন্মদিনে তোমাকে নিজের হাতে পরিয়ে দেব বলে। ধ্যাত, মাথাটা একদম গেছে। তোমাকে ‘সারপ্রাইজ’ দেব ভেবে কিনেছি। বলে ফেললাম। তুমি খুশি হওনি? অত জোরে জোরে শ্বাস নিচ্ছ কেন? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? অবহেলা কোরো না। ডাক্তার দেখাও। এই, তুমি কিছু বলো না, প্লিজ।‘বলব?’হ্যাঁ, আমি তো একা একাই বলে যাচ্ছি।‘শোনো। কান খুলে, মন দিয়ে শোনো। কাল রাতে আমিও একটা স্বপ্ন দেখেছি। অদ্ভুত নয়, বাস্তব। ’বলো কী? ছেলেটা অবাক হয়।‘বিদেশফেরত কাজিন আমার হাতে আংটি পরাচ্ছে। আর সুন্দর মায়াভরা চোখে সে তাকিয়ে আছে আমার দিকে।’বলো কী? তুমি বানিয়ে বানিয়ে বলছ।‘মোটেই না।’কী?‘হ্যাঁ।’ছেলেটা এবার বুকের ভেতরে হাতুড়িপেটার শব্দ শুনতে পায়। চোখের কোণে জমাট বাঁধে একবিন্দু জল। ওপাশে কটকট আওয়াজ। লাইন কাটার শব্দ।মোহাতার হোসেন তালুকদার সুবিদবাজার, সিলেট।