আমদানিকারক: পুলিশগুণাগুণ: প্রচলিত মরিচের গুঁড়ার সঙ্গে এর ফারাক বিস্তর। সাধারণ মরিচের গুঁড়া নিয়ে কেবল রাঁধুনিরা বাহাদুরি দেখান। কিন্তু এই মরিচের গুঁড়ার কাছে তাঁদের সব ক্ষমতা হার মানতে বাধ্য। বোতলজাত এই মরিচের গুঁড়া রান্নাঘরে না নিয়েই আপনি ঝালে চোখ-মুখ, নাক-কান-গলা, হাতসহ যা আছে মানবদেহে—সবকিছুকেই জ্বালিয়ে দিতে পারেন। পানি বা বরফেও এই মরিচের জ্বলুনি কমবে না। কেউ যদি ভুল করে এই মরিচের গুঁড়া নিয়ে খাবার টেবিলে বসেন, তাহলে তাঁর পাশে পুকুর থাকা বাধ্যতামূলক। কারণ, ঝাঁপ না দিয়ে আপনার কোনো উপায় থাকবে না। সম্পূর্ণ বিদেশি ফর্মুলায় তৈরি এই মরিচের গুঁড়া বাপই কেবল নয়, চৌদ্দগোষ্ঠীর নাম ভুলিয়ে দেয় সহজেই। কীভাবে ব্যবহার করবেনএই মরিচ ব্যবহারের আগে হেলমেট ও মাস্ক পরে নেবেন। জীবনে একবারের বেশি এই মরিচ ব্যবহার করবেন না। এই মরিচ ব্যবহারের আগে আপনাকে পুলিশ বাহিনীর সদস্য হতে হবে। পুলিশ না হলেও আপনি যদি ছিনতাইকারী হন, তাহলেও মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন।বল্টুর সঙ্গে আলাদিনের চেরাগের কথা হচ্ছে—আলাদিনের চেরাগ: কী চাও তুমি?বল্টু: একটা চাকরি, একটা গাড়ি আর সেইগাড়িতে থাকবে অনেক মেয়ে।আজ বল্টু গার্লস স্কুলের বাস ড্রাইভার! সংগ্রহে: এস এম হাবিব উল্লাহএক ছেলেকে তার মা বাজারে পাঠালেন দুই জোড়া ডিম আনতে। ছেলে কখনো বাজারে যায়নি। সে বাজারে গিয়ে এক দোকানিকে ডিম দেখিয়ে বলল: এগুলো কার?দোকানি বলল: আমার।শুনে ছেলেটি চলে যেতে থাকল। দোকানি ছেলেটাকে বলল: ডিম নেবে না?ছেলেটা বলল: আমাকে মা মুরগির ডিম নিতে বলছে, আপনার ডিম না! সংগ্রহে: মোহাম্মদ সোলায়মান