মর্যাদায় গড়ি সমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব ক্ষেত্রেই নারী অবদান রেখে চলেছেন অবিরত। আবার নারীরা এমন অনেক কাজ করছেন, যেগুলো মজুরিবিহীন। যেমন: গৃহস্থালি কাজ, উঠানকেন্দ্রিক কৃষিকাজ, সন্তান লালন-পালন ও পরিবারের বয়স্ক ব্যক্তিদের সেবাযত্ন। পারিশ্রমিক ছাড়া তাঁরা এই কাজগুলো করেন বলে সেগুলোকে আমরা অবদান হিসেবে গণ্য করি না। তাই নারীর এই কাজগুলোর কোনো মূল্যায়ন ও স্বীকৃতি নেই।
এক গবেষণায় দেখানো হয়েছে, একজন নারী প্রতিদিন একজন পুরুষের তুলনায় গড়ে প্রায় তিন গুণ সময় জাতীয় আয়ের হিসাবে অন্তর্ভুক্ত হয় না, এমন কাজে নিয়োজিত থাকেন।
নারীর এই অবদানগুলোকে পরিবার ও অর্থনীতিতে স্বীকার করে নেওয়া এবং মর্যাদা প্রদান এখন সময়ের দাবি।