সবজির পাঁচ রান্না

বাজারে এখন শীতের সবজির ছড়াছড়ি। নানা ধরনের সুস্বাদু ব্যাঞ্জন রান্নার এই তো সময়। রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস। পাঁচ পদের দ্বিতীয় পদের রেসিপি থাকছে আজ

ছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলকপির কোরমা

উপকরণ: ফুলকপি বড় সাইজের ১টি, পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, চারমগজবাটা ১ টেবিল চামচ, আমন্ড বাদামবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ চা-চামচ, টক দই ৪ টেবিল চামচ, দুধ ১ কাপ, চিনি ১ চা-চামচ, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, কিশমিশবাটা ২ টেবিল চামচ, তেল আধা কাপ, ঘি ৩ টেবিল চামচ।

প্রণালি: ফুলকপি বড় টুকরা করে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে উঠিয়ে রাখতে হবে। এবার লবণ ও হলুদ মাখিয়ে ফুলকপি অল্প তেলে ভেজে নিতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে নিতে হবে। গরমমসলা, লবণ দিয়ে কষিয়ে নিয়ে ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। এবার এক কাপ পানি দিতে হবে। ঝোল কমে এলে দুধ ও চিনি দিতে হবে। এবার বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।