মল্লিকা সেনগুপ্ত স্মরণে প্রমার কবিতাসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের প্রয়াত কবি মল্লিকা সেনগুপ্ত স্মরণে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে নগরের জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে গত ৩১ মে। নিবেদিত কবিতা পাঠ করেন আবুল মোমেন, ফেরদৌস আরা আলীম, খালিদ আহসান, বিশ্বজিৎ চৌধুরী, আকতার হোসাইন ও আশীষ সেন।সভার শুরুতে কবির জীবনবৃত্তান্ত উপস্থাপন করেন রাশেদ হাসান। আমন্ত্রিত কবিদের কবিতা পাঠের পর মল্লিকা সেনগুপ্তের কবিতা থেকে আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত, অঞ্চল চৌধুরী, দেবাশীষ রুদ্র, সেলিম রেজা, ইউসুফ হাসান ও প্রমার সদস্যরা।উল্লেখ্য, মল্লিকা সেনগুপ্ত গত ২৮ মে ৫১ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।