
কক্সবাজারের টেকনাফ উপকূলে নিষিদ্ধ মশারি জাল দিয়ে অবাধে ধরা হচ্ছে চিংড়ির পোনা। এতে চিংড়ির সঙ্গে নানা জাতের মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভাও মারা পড়ছে। ফলে হুমকির মুখে পড়েছে টেকনাফ উপকূলের সমুদ্রের জীববৈচিত্র্য।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নব্বই দশকে কক্সবাজার-টেকনাফের উপকূলীয় এলাকায় এ সংক্রান্ত একটি জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফলে দেখা যায়, পোনা সংগ্রহকারীরা একটি গলদা চিংড়ির পোনা ধরতে গিয়ে ধ্বংস করছে ৩৮টি ভিন্ন প্রজাতির চিংড়ি, ছয় প্রজাতির অন্য মাছ ও ১০০ প্রজাতির জলজ প্রাণীর পোনা বা লার্ভা।
স্থানীয় জেলেরা বলেন, সাধারণত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মা মাছ বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে উপকূলে এসে ডিম ছাড়ে। এরপর পোনাগুলো উপকূলের পাশে অগভীর জলে বড় হতে থাকে। এ অবস্থায় চিংড়ির পোনা আহরণকারীরা সেগুলো ধরার জন্য মশারি জাল বসায়।
উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার সমুদ্রসৈকতে গিয়ে দেখা যায়, সাগরের ঢেউয়ের বিপরীতে টানা জাল ঠেলে পোনা সংগ্রহ করছিলেন কয়েকজন জেলে। ১০-১৫ মিনিট পর ওই জাল থেকে বিভিন্ন মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা একটি পাত্রে রাখছিলেন তাঁরা। এরপর তাঁরা পানিভর্তি অপর একটি পাত্রে কেবল চিংড়ির পোনা আলাদা করে রাখেন। বাদবাকি পোনা ও লার্ভা তাঁরা মাটিতে ফেলে দেন।
এ সময় কথা হয় জেলে রিয়াজ উদ্দীনের সঙ্গে। তিনি বলেন, চিংড়ির পোনা ধরার সময় সাগরের নানা জাতের মাছ প্রাণীর পোনা জালে উঠে আসে। চিংড়ি ছাড়া বাদবাকি পোনা ফেলে দেন তাঁরা। প্রতিদিন পাঁচ শ পোনা সংগ্রহ করতে পারলে দুই থেকে আড়াই শ টাকা পান বলে জানান তিনি। আয়-রোজগারের অন্য কোনো পথ না থাকায় এই কাজ করেই সংসার চালান রিয়াজ।
রিয়াজ আরও জানান, টেকনাফের উপকূলীয় এলাকার বহু নারী-পুরুষ ও শিশু-কিশোর এভাবে চিংড়ির পোনা ধরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। মশারি জাল ব্যবহার নিষিদ্ধ হলেও পোনা সংগ্রহে কেউ বাঁধা দেয় না তাঁদের।
শাহপরীর দ্বীপের মতো একই দৃশ্য দেখা গেছে উপজেলার বাহারছড়ার শাপলাপুর, বড় ডেইল, শীলখালী, মাথাভাঙ্গা, জাহাজপুরা, কচ্ছপিয়া, মিঠাপানিরছড়া, রাজারছড়া, লেঙ্গুর বিল, লম্বরি, মহেষখালীয়াপাড়া, হাদুরছড়া, খুরের মুখ, কাটাবনিয়া, নয়াপাড়া, হারিয়াখালী ও ঘোলাপাড়া পর্যন্ত বিস্তৃত প্রায় ৫৮ কিলোমিটার সমুদ্রসৈকতে।
টেকনাফের পোনা ব্যবসায়ী মোস্তাফা কামাল বলেন, চিংড়ি পোনা ধরতে গেলে অন্য প্রজাতির মাছের পোনা মারা যায়। এটা মৎস্য বিভাগ থেকে শুরু করে সবাই জানে। তবে পোনা শিকারিরা দরিদ্র। তাদের জীবিকার অন্য কোনো পথও নেই।
মহেষখালীয়াপাড়ার সমুদ্রসৈকতে পোনা শিকার করছিলেন তৈয়বা বেগম (৩৫)। তিনি বলেন, তাঁরা দৈনিক ৫০ থেকে ৮০ টাকার বিনিময়ে পোনা ধরার কাজ করেন। পোনা ব্যবসায়ীরা (মহাজন) এ কাজে শিশু-কিশোরদেরও ব্যবহার করেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, টেকনাফ উপকূলের বেড়িবাঁধ-সংলগ্ন এলাকার মানুষজনের প্রধান পেশা পোনা আহরণ করা। এভাবে তারা জীবিকা নির্বাহ করে। যদি পোনা ধরা বন্ধ করতে হয়, তাহলে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ছৈয়দ হুমায়ূন মোরশেদ বলেন, ‘সামুদ্রিক মৎস্য সংরক্ষণ অধ্যাদেশ অনুযায়ী উপকূলীয় এলাকায় চিংড়ি পোনাসহ সব ধরনের পোনা ধরা নিষিদ্ধ। বিজিবি ও কোস্টগার্ডের সদস্যসহ আমরা অভিযান চালিয়ে পোনা ধরার নিষিদ্ধ জাল আটক করে পুড়িয়ে ফেলি।’ তিনি আরও বলেন, পোনা ধরা থেকে বিরত থাকার জন্য উপজেলায় বিভিন্ন সমাবেশ ও মাইকিং করা হচ্ছে। তারপরও জেলেরা মানছেন না। মশারি জালের ব্যবহার বন্ধে কিছুদিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
টেকনাফউপকূলেঅবাধেধরাহচ্ছেচিংড়িপোনা
মশারিজালেধ্বংসজীববৈচিত্র্য!
গিয়াস উদ্দিন, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপকূলে নিষিদ্ধ মশারি জাল দিয়ে অবাধে ধরা হচ্ছে চিংড়ির পোনা।এতে চিংড়ির সঙ্গে নানা জাতের মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভাও মারা পড়ছে।ফলে হুমকির মুখে পড়েছে টেকনাফ উপকূলের সমুদ্রের জীববৈচিত্র্য।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নব্বই দশকে কক্সবাজার-টেকনাফের উপকূলীয় এলাকায় এ সংক্রান্ত একটি জরিপ পরিচালনা করে।জরিপের ফলাফলে দেখা যায়, পোনা সংগ্রহকারীরা একটি গলদা চিংড়ির পোনা ধরতে গিয়ে ধ্বংস করছে ৩৮টি ভিন্ন প্রজাতির চিংড়ি, ছয় প্রজাতির অন্য মাছ ও ১০০ প্রজাতির জলজ প্রাণীর পোনা বা লার্ভা।
স্থানীয় জেলেরা বলেন, সাধারণত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মা মাছ বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে উপকূলে এসে ডিম ছাড়ে।এরপর পোনাগুলো উপকূলের পাশে অগভীর জলে বড় হতে থাকে।এ অবস্থায় চিংড়ির পোনা আহরণকারীরা সেগুলো ধরার জন্য মশারি জাল বসায়।
উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার সমুদ্রসৈকতে গিয়ে দেখা যায়, সাগরের ঢেউয়ের বিপরীতে টানা জাল ঠেলে পোনা সংগ্রহ করছিলেন কয়েকজন জেলে।১০-১৫ মিনিট পর ওই জাল থেকে বিভিন্ন মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা একটি পাত্রে রাখছিলেন তাঁরা।এরপর তাঁরা পানিভর্তি অপর একটি পাত্রে কেবল চিংড়ির পোনা আলাদা করে রাখেন।বাদবাকি পোনা ও লার্ভা তাঁরা মাটিতে ফেলে দেন।
এ সময় কথা হয় জেলে রিয়াজ উদ্দীনের সঙ্গে।তিনি বলেন, চিংড়ির পোনা ধরার সময় সাগরের নানা জাতের মাছ প্রাণীর পোনা জালে উঠে আসে।চিংড়ি ছাড়া বাদবাকি পোনা ফেলে দেন তাঁরা।প্রতিদিন পাঁচ শ পোনা সংগ্রহ করতে পারলে দুই থেকে আড়াই শ টাকা পান বলে জানান তিনি।আয়-রোজগারের অন্য কোনো পথ না থাকায় এই কাজ করেই সংসার চালান রিয়াজ।
রিয়াজ আরও জানান, টেকনাফের উপকূলীয় এলাকার বহু নারী-পুরুষ ও শিশু-কিশোর এভাবে চিংড়ির পোনা ধরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে।মশারি জাল ব্যবহার নিষিদ্ধ হলেও পোনা সংগ্রহে কেউ বাঁধা দেয় না তাঁদের।
শাহপরীর দ্বীপের মতো একই দৃশ্য দেখা গেছে উপজেলার বাহারছড়ার শাপলাপুর, বড় ডেইল, শীলখালী, মাথাভাঙ্গা, জাহাজপুরা, কচ্ছপিয়া, মিঠাপানিরছড়া, রাজারছড়া, লেঙ্গুর বিল, লম্বরি, মহেষখালীয়াপাড়া, হাদুরছড়া, খুরের মুখ, কাটাবনিয়া, নয়াপাড়া, হারিয়াখালী ও ঘোলাপাড়া পর্যন্ত বিস্তৃত প্রায় ৫৮ কিলোমিটার সমুদ্রসৈকতে।
টেকনাফের পোনা ব্যবসায়ী মোস্তাফা কামাল বলেন, চিংড়ি পোনা ধরতে গেলে অন্য প্রজাতির মাছের পোনা মারা যায়।এটা মৎস্য বিভাগ থেকে শুরু করে সবাই জানে।তবে পোনা শিকারিরা দরিদ্র।তাদের জীবিকার অন্য কোনো পথও নেই।
মহেষখালীয়াপাড়ার সমুদ্রসৈকতে পোনা শিকার করছিলেন তৈয়বা বেগম (৩৫)।তিনি বলেন, তাঁরা দৈনিক ৫০ থেকে ৮০ টাকার বিনিময়ে পোনা ধরার কাজ করেন।পোনা ব্যবসায়ীরা (মহাজন) এ কাজে শিশু-কিশোরদেরও ব্যবহার করেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, টেকনাফ উপকূলের বেড়িবাঁধ-সংলগ্ন এলাকার মানুষজনের প্রধান পেশা পোনা আহরণ করা।এভাবে তারা জীবিকা নির্বাহ করে।যদি পোনা ধরা বন্ধ করতে হয়, তাহলে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ছৈয়দ হুমায়ূন মোরশেদ বলেন, ‘সামুদ্রিক মৎস্য সংরক্ষণ অধ্যাদেশ অনুযায়ী উপকূলীয় এলাকায় চিংড়ি পোনাসহ সব ধরনের পোনা ধরা নিষিদ্ধ।বিজিবি ও কোস্টগার্ডের সদস্যসহ আমরা অভিযান চালিয়ে পোনা ধরার নিষিদ্ধ জাল আটক করে পুড়িয়ে ফেলি।’ তিনি আরও বলেন, পোনা ধরা থেকে বিরত থাকার জন্য উপজেলায় বিভিন্ন সমাবেশ ও মাইকিং করা হচ্ছে।তারপরও জেলেরা মানছেন না।মশারি জালের ব্যবহার বন্ধে কিছুদিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।