মশিউর রেহমান সভাপতি ও রাশেদ মাহমুদ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটো সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) দ্বিবার্ষিক নির্বাচনে মশিউর রেহমান সভাপতি ও রাশেদ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৭ জুন বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এরপর রাতে লাভলেন নূর আহমদ সড়কের সিপিজেএর নিজস্ব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সুভাষ কারণ সহসভাপতি, রাজেশ চক্রবর্তী যুগ্ম সম্পাদক, অনুরূপ কান্তি দাশ অর্থসম্পাদক, রবি শঙ্কর সাংগঠনিক সম্পাদক, নিপুল কুমার দে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সোহেল সরওয়ার প্রদর্শনী সম্পাদক ও প্রদীপ কান্তি শীল নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজেএ) সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিজ্ঞপ্তি।