মসলার দরদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন মানেই মজাদার সব খাবারের সমারোহ। কোনটা রেখে কোনটা খাই। ঈদের রান্না সুস্বাদু করতে মসলা কেনা তো চাই-ই। বাজারে মসলা কিনতে যাওয়ার আগে জেনে নিতে পারেন বাজারদর। তাতে কোনটা কতটুকু কিনবেন, তা নিজেই ঠিক করে নিতে পারবেন। শনিবার (১৩ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে পাওয়া কিছু মসলার দাম থাকল এখানে। পেঁয়াজ (দেশি) ৩৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা কেজি। প্রতি কেজি দেশি রসুন ৮০ টাকা, বিদেশি ৭০ টাকা, শুকনা মরিচ কেজি ১৮০ টাকা, আদা কেজি ৬৫ থেকে ৭০ টাকা, হলুদের গুঁড়া ৪০০ টাকা কেজি। প্রতি ১০০ গ্রাম লবঙ্গ ও এলাচ ২০০ টাকা, দারচিনি ১০০ গ্রাম ৩০০ টাকা পড়বে। বাজারে ভেজাল জিরার ভিড়ে ভালো জিরা বেছে নিতে আপনাকে কেজিতে ৪০০ টাকা গুনতে হবে। ধনে ১২০ টাকা কেজি, আলুবোখারা কেজি ১৬০০ টাকা, জায়ফলের প্রতিটি ৬ থেকে ১০ টাকায় কেনা যাবে, ১০০ গ্রাম জয়ত্রীর দাম ৩২০ টাকা, তেজপাতা ১০০ গ্রাম ৩০ টাকা। চিনির কেজি ৬৫ থেকে ৬৮ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১২০ টাকা, খোলা সয়াবিনের দাম ১১০ টাকা। ৫১০ টাকায় কিনতে পারবেন ৫০০ গ্রাম শাহি জিরা, সাদা গোলমরিচ কেজি ১০০০ টাকা, কালো গোলমরিচ ৭০০ টাকা। জাফরান এক গ্রাম ২২০ টাকা, কিশমিশ কেজি ৩৪০ টাকা, কাঠবাদাম ৬৫০ টাকা আর কাজুবাদাম পাবেন ১০৫০ টাকা কেজি। প্যাকেটেও কিনতে পারেন বিভিন্ন কোম্পানির মসলা। বিরিয়ানির মসলার ৫০ গ্রামের প্যাকেট পাওয়া যাবে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে, ৫০ গ্রাম কাবাবের মসলা পড়বে ৬০ টাকা, বোরহানির মসলার দাম ২৫ থেকে ৩০ টাকা।