মস্তিষ্ক ছাড়াই তিন বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ মস্তিষ্ক। কিন্তু মস্তিষ্কবিহীন অবস্থায় জন্ম নিয়েও তিন বছর বেঁচে ছিল একটি শিশু। গত বুধবার শিশুটি মারা গেছে। মস্তিষ্কবিহীন জন্মলাভ করলে চিকিৎসাবিজ্ঞানে সেই অবস্থাকে বলা হয় অ্যানেনসিফ্যালি। যুক্তরাষ্ট্রের কোলোরাডোয় একটি মস্তিষ্ক স্টেম নিয়ে জন্মগ্রহণ করা শিশুটির নাম নিকোলাস কোক। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন জানায়, মস্তিষ্কের অ্যানেনসিফ্যালি রোগে আক্রান্ত হলে শিশুরা মাত্র কয়েক দিন বেঁচে থাকে। নিকোলাসের পরিবারের সদস্যরা জানান, হঠাৎ শ্বাস-প্রশ্বাসে জটিলতা দেখা দিলে সে মারা যায়। অসুস্থ নিকোলাস বিশেষ কোনো চিকিৎসা উপকরণের সাহায্য ছাড়াই এত দিন বেঁচে ছিল। তবে তাকে বিভিন্ন ওষুধ সেবন করাতে হতো। টাইমস অব ইন্ডিয়া।