মহব্বত আলী ও কেরামত আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সামাজিক সংগঠন বন্ধন আয়োজিত মহব্বত আলী ও কেরামত আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা ১ নভেম্বর সকালে শিলখালী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৩৪২ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন শিলখালী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. মোজাম্মেল হক।
এদিকে একই দিন সকাল ১০টায় ওয়ারেচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হোছাইন, বন্ধনের উপদেষ্টা শামশুল আলম কাদেরী, সরকারি কর্মকর্তা জহির উদ্দিন, বন্ধনের সভাপতি মো. আলাউদ্দিন চৌধুরী, সহসভাপতি এস্তাফিজুর রহমান, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, ওয়ারেচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আরা জান্নাত, টৈটং ইকরা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহরিয়ার রহমান, শিলখালী আইডিয়াল বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদ হোসেন, শিলখালী মডেল বিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদ উদ্দিন প্রমুখ।